১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তান্ডব ঠেকাতে নেতা কর্মিদের মাঠে থাকার আহ্বান-সিআইপি মোতালেব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে মহাযজ্ঞে নামার চেস্টা করছে তাদের এ অপচেস্টাকে রুখে দিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মিদের দেশের মানুষের জান মাল রক্ষায় সার্বক্ষনিক মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন সাতকানিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
৮ নভেম্বর’২৩ ইং গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতালেব বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মা সেতু নির্মান, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান, রামপাল ও মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মান, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে লিংক লাইন নির্মান, বছরের প্রথম দিন বিনামুল্যে ছাত্র ছাত্রীদের হাতে বই পৌঁছানো, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিকরন ও সারাদেশে মহাসড়কগুলো ৪ লেইনে উন্নিতকরন, যোগাযোগ ব্যবস্থায় অভুতপুর্ব উন্নয়ন ও দেশের সকল ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজ্ড করে দেশকে যখন স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দ্বারপ্রান্তে তখনিই বিএনপি-জামায়াত সেই পুরানো চিরচেনা রুপে নিজেদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পরিচয়ে আবার দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্ঠির মাধ্যমে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করা এবং সরকারের আকাশচুম্বি জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠির পাঁয়তারা করছে। পুলিশ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারী স্থাপনায় হামলার মাধ্যমে জনমনে ভীতি সৃষ্ঠির ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় দেশের স্বাধিনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ সকল ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতা কর্মিদেরকে দেশের মানুষের জান-মাল রক্ষায় রাজপথে থেকে পাহারা দিতে হবে, দুর্বৃত্তরা জনজীবনে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করলে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিবাদর্শের কর্মিরা বিএনপি-জামায়াতের যেকোন ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে সর্বক্ষন মাঠে সক্রিয় থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্য করে সিআইপি মোতালেব বলেন, কোন অবস্থাতেই সরকারের ভাবমুর্তি ক্ষূন্ন হয় বা প্রশ্নবিদ্ধ হয় এহেন অপতৎপরতা রোধে সবাইকে সবসময় সজাগ থাকতে হবে, সরকারের উন্নয়ন মহাযজ্ঞের চালচিত্র জনগনের কাঁছে পৌঁছাতে হবে এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে জনগনকে নিয়মিত উদ্বুদ্ধ করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page