৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন কারাগারে আটক অসুস্থ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ও অসংখ্যা নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের করে খামারখাল ব্রীজের সামনে আসার পর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তাৎক্ষনিক সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মোতালেব,সহ সভাপতি নাদীর আহমদ,সেলিম উদ্দিন আহমদ,আবুল মনসুর মোহাম্মদ শওকত,সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ,মো. আনছার উদ্দিন,আ ত ম সালেহ,মো. আনিসুল হক, মো. ফুল মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন,এড. জিয়াউর রহিম শাহিন,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,তিন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটার বিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে বলে অভিযোগ করা হয়।অপরদিকে আগামীদিনের দেশ-নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও এই স্বৈরাচারী সরকার অনুরুপ একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়েছেন। তারা আরো বলেন,অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। অন্যতায় জিয়ার সকল সৈনিকরা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে দূর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ নিশ্চিত করে ঘরে ফেরার অঙ্গীকার পূনব্যক্ত করেন। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page