১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বিএনপির আন্দোলন এখন কৌতুকের খোড়াক বানাচ্ছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কিছুদিন আগে বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। সমাবেশটা হল সরকারকে টেনে ফেলে দেয়ার সমাবেশ। ঢাকা অবরোধ করতে গিয়ে দেখা যায় গয়েশ^র বাবু রাস্তায় শুয়ে আছে। তাদের নেতা-কর্মীরা øাগান দিচ্ছে কিন্তু যখন পুলিশ আসল সবাই পালিয়ে গেছে। তাদের দু-একজন একটা জায়গায় বসে মিটিং করে আর ফেসবুকে দেয় আজকের সফল মিটিং। তাদের আন্দোলনের বেলুন আর ফুলে না। মির্জা ফখরুল ইসলামের মুখ ব্যাথা হয়ে গেছে কিন্তু আন্দোলন আর হচ্ছে না। এ হচ্ছে তাদের আন্দোলন। তাই বলি, বিএনপির আন্দোলন এখন কৌতুকের খোড়াক বানাচ্ছে।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে রাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, রাংগুনিয়া পৌরসভা চেয়ারম্যান শাহজাহান সিকদার বক্তৃতা করেন। এসময় রাংগুনিয়া উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির কাছে আর কোন বিদেশিদের সার্পোট নেই। সবাই বলে দিয়েছে মানুষ পোড়ানোর রাজনীতি করা যাবে না এবং হরতাল অবরোধের রাজনীতি করা যাবে না। এজন্য তারা আর হরতাল ডাকে না। আর বিএনপি যদি মানুষ পোড়ানোর চেষ্টা করে বা গাড়ি ভাংচুরের চেষ্টা করে তাহলে আমরা আর ছেড়ে দেবনা। জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করব। রাংগুনিয়ার মানুষদেরকে বলতে চাই কোন দুষ্কৃতিকারী যেন এখানে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সাড়ে তিন হাজারেরমত মানুষ ভাতা পায়। স্কুলের বাচ্চারা ফ্রিতে বই পায়। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি গরীব মানুষ অবস্থাসম্পন্ন মানুষের বাড়িতে যেত পুরোনো বইয়ের জন্য। কিন্তু বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করে ফেলেছে। আজকে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা বিনামূল্য নতুন বই পেয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভাতা দেন ও সহায়তা করেন। বর্তমান সরকার ৫৬০ টি মডেল মসজিদ বানিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছে। আর বিএনপি বায়তুল মোকাররমে কোরআন শরীফ পুরিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ
দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

You cannot copy content of this page