২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়। এসএসপি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী গোলাম ফারুক মজনু মোঃ আল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ জেলা কমিটিতে সাঈদ হোসেন মানিক
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৭ দিন কার্যকর করা প্রসঙ্গে সংবাদ-বিজ্ঞপ্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস সাভার উপজেলা প্রতিনিধি,ঢাকা>>> ঢাকা মেট্রো এলাকাসহ দেশের সকল মেট্রো এলাকায় চলাচলরত সিটি সার্ভিসের বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সাথে গত ০১/৯/২০২৪ইং তারিখে বিআরটিএ’র চেয়ারম্যান এর সভাপতিত্বে এক সভা বি.আর,টি,এ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন যে,বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১লা ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন (শুক্রবার-শনিবার ব্যাতিত) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্য্যকর করে।যাহা এখনও বলবৎ আছে।সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতৃবৃন্দ বাসে ছাত্রদের সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন হাফ ভাড়া কার্য্যকর করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের নিকট অনুরোধ জানান।তাহাদের আবেদন সহানুভূতির সাথে বিবেচনা করতঃ সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত সমূহঃ১।বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন আগামীকল্য-২৪ সেপ্টেম্বর’২০২৪ইং থেকে কার্যকর হবে (সকাল-৬-০০টা হইতে রাত-১২-০০টা পর্যন্ত)।২। হাফ পাস এর জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়-পত্র সঙ্গে রাখতে হবে।৩। এই সিদ্ধান্ত ঢাকা মেট্রো এলাকাসহ দেশের সকল মেট্রো এলাকায় চলাচলরত সিটি সার্ভিসের বাসে কার্যকর থাকবে।২৩ সেপ্টেম্বর উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হাজী আলাউদ্দিন, কার্যকরী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page