১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

বালিয়াডাঙ্গীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ>>>>

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামন্ত (২৯) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। তারা ৩জন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।গতকাল বুধবার রাত আনুমানিক ১টার দিকে বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের জাউনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্যামন্ত বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খোকসা গ্রামের দরবারু চন্দ্রের ছেলে।দূর্ঘটনায় আহত হয়েছেন – একই গ্রামের শুকচরণ পালের ছেলে বিপ্লব (২৩) ও বাবুল হোসেনের ছেলে সুমন (২৫)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি হরিবাসর মন্দির থেকে গান শুনে তারা তিনজনই একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। বালিয়াডাঙ্গী থেকে লাহিড়ীর উদ্দেশ্য বেপরোয়া গতিতে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই শ্যামন্ত নামে ওই যুবক মারা যান।স্থানীয়রা সুমন ও বিপ্লবকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের দুজনকেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, ঘটনাস্থল থেকে দু’টো মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিন যুবককে ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page