১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুুষ্ঠত হয়েছে।শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করে এর উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জয়ন্ত সেন দিপু।সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও সদস্য এডভোকেট মলয় চক্রবর্তী রাজু।এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাধাকান্ত সূত্রধর,জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অজিত রায়,শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরীূ টপ্পা,তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গণেশ তালুকদারসহ আরো অনেকেই্ ।বক্তারা বলেন,এই দেশে সংখ্যালঘুরা কিন্তু ভানের পানিতে ভেসে আসেনি। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন সি আর দত্ত,মুক্তিযুদ্ধের সংগঠন প্রয়াত সুরজ্ঞিত সেন গুপ্তসহ অনেকেই। কিন্তু স্বাধীনতা পরবর্তী এই দেশে বিভিন্ন সরকারের সময় সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয়ে বার বার আক্রমন করে প্রতিমা ভাংচুর করা হয়েছে। তারা বলেন,গত কিছুদিন আগে তাহিরপুরের বাদাঘাট এলাকার গড়কাটি গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবকের বিরুদ্ধে মিছিল করে বসতঘর ও মন্দিরে ও হিন্দুদের দোকানপাঠে হামলা ভাংচুর করা হয়। এই ছেলেকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠালে ও যারা নিরপরাধ হিন্দুওেওদর বাড়িঘরে হামলা ও ভাংচুর করেছে এবং পলাশবাড়িতে রামের প্রতিকুতিতে জুতা নিক্ষেপ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের দাবি জানান এবং সংখ্যালঘুদের অর্পিত সম্পত্তি ও সংখ্যালঘু আইন এবং সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান। দেশের সার্বিক অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।তারা আরো বলেন, সম্প্রীতির জেলা সুনামগঞ্জে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখতে হবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী সুধীজন অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page