১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাঁশখাালীতে মানব পাচার ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি>>> চট্টগ্রামের বাঁশখালীতে মানব পাচার, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে জনৈক এনামুল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া বাজার স্মাট কনভেনশন সেন্টারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।এ সময় মানববন্ধনে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া মীরা পাড়া ৮ নং ওয়ার্ডের রহমান মিয়ার পুত্র মানবপ্রচারকারী এনামুল হকের কাছ থেকে  অর্থ ফেরত ও বিচার দাবি করেন। অভিযুক্ত  এনামুল হকের বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।মানববন্ধনে উপস্থিত হয়ে পুঁইছুড়ি ইউপির নুর মোহাম্মদ,নুর উদ্দীন,মোস্তাক মিয়া,মোঃ বাবুল,চাম্বল এলাকার গিয়াসউদ্দিন, মহিউদ্দিন,পেকুয়া শীলখালী এলাকার শহীদুল কবির, আবু ছিদ্দিক,ছনুয়া এলাকার কামরুল হাসান সহ ৯ জনকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে ১০ লক্ষ টাকার চুক্তিতে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী বাঁশখালী চাম্বল ইউপির মহি উদ্দিন জানান,জুলাই মাসের ১৭ তারিখ কানাডা নিয়ে যাওয়ার কথা বলে ১০ লক্ষ টাকার চুক্তিতে অগ্রিম ৪ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে আমাদের সাথে নানান টালবাহানা শুরু করে এবং  আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে আমাদের বিরুদ্ধে বাঁশখালী ও কক্সবাজার এলাকায় হয়রানি মূলক পৃথক ২ টি মিথ্যা মামলা দায়ের করেন।এ বিষয়ে অভিযুক্ত এনামুল হকের সাথে মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page