১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বাঁশখালী গন্ডামারায় ছিনতাইকারী ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, মারাত্মক আহত যুবক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)>>>

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা আব্দুর রশিদ (২৭) নামের এক যুবক কে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী যুবক আব্দুর রশিদ স্থানীয় একই ইউনিয়নের পুর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের পূত্র। বর্তমানে সে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।
১৬ জুলাই রবিবার রাত আনুমানিক ১১.৩০ টায় ব্যবসায়ী যুবক আব্দুর রশিদ পশ্চিম বড়ঘোনা ৪ নং ওয়ার্ডে এস এস পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় তার হোটেল দোকান বন্ধ করে পায়ে হেঁটে পুর্ব বড়ঘোনা নিজ বাড়ি ফেরার পথে ফজলুর রহমান চৌধুরী সড়কের দরাফ আলী সিকদার বাড়ি পূর্বদিকে স্থানীয় মেম্বার রবিউল আলমের নতুন বাড়ির পূর্ব পাশে আব্দুল গফুরের বাড়ির সামনে কালভার্টের উপরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবক আব্দুর রশিদ মুলতঃ তার হোটেল থেকে পাওয়ার প্ল্যান্টের শ্রমিকদেরকে খাবার সরবরাহ করে থাকে। আব্দুর রশিদ জানান, হোটেল বন্ধ করে প্রতিদিনের মত রাতে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলাম। পথে রাত ১১.৩০ টার দিকে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর এর বাড়ির সামনে কালভার্টের উপরে আগে থেকে উৎপেতে থাকা ছয়-সাতজন ব্যক্তি আমার গতিরোধ করে এলোপাতারি শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে থাকা একটি থলেতে ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।” চলিত বছরের ১৬ জানুয়ারি একই ওয়ার্ডে গন্ডামারা ব্রিজ সংলগ্ন কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. বিক্রয় প্রতিনিধি মুহাম্মদ দুদু মিয়া সরকারের (৩৮) টাকা ছিনতাই করার প্রাক্কালে স্থানীয় ছোটন (২৩) এর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। যদিও বা এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি কে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল বাঁশখালী থানা পুলিশ।
স্থানীয় মেম্বার ও রবিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় দুষ্কৃতিকারীর সংখ্যা বেড়ে গেছে যেসব চিহ্নিত ব্যক্তিরা এসকল অপকর্ম করছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। বাঁশখালী থানা ওসি মুহাঃ কামাল উদ্দিন পিপিএম- এর কাঁছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার মারফত বিষয়টা জানতে পারলাম তবে আহত ব্যক্তির পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অপরাধী সে যে হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বিকাল ৫.৫০ মিনিটে এ রিপোর্ট তৈরী করা পর্যন্ত আহত ব্যবসায়ীর আব্দুর রশিদের আঘাত গুরুতর হওয়ায় তার জবানবন্দী না পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার স্বজনরা, তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আহত ব্যবসায়ী আব্দুর রশিদের শ্বশুর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন
ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন

You cannot copy content of this page