১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাঁশখালীর খ্যাতিমান শিক্ষক মাস্টার ইউনুস’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রথিতযশা শিক্ষক, সমাজে প্রতিষ্ঠিত অনেক সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজসেবকের শিক্ষাগুরু আলহাজ্ব মাস্টার মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। ১৪ অক্টোবর’২৩ ইং শনিবার রাত ১১.৩০ টার সময় রত্নপুরস্থ তাঁর গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর এবং তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, আত্মীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে যান। ব্যক্তি জিবনে তিনি সৎ, সদালাপী, বিনয়ী, ধার্মিক ছিলেন এবং সাধারন জিবন যাপন করতেন, তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ১৫ অক্টোবর রবিবার মরহুমের গ্রামের বাড়ি রত্নপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের মেঝ কন্যা রিফাত সুলতানার জামাতা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত লেখক ও কলামিস্ট নুরুল মোহাম্মদ কাদের নিশ্চিত করেছেন।
মরহুম মাস্টার ইউনুস উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫০ সালে জন্মগ্রহন করেন। ১৯৭২ সালে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুলস্থ আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পেশাগত জিবনে চট্টগ্রাম নগরী সহ মফস্বলের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে সুনাম সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ নিজ উপজেলার পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ হতে ২০০৯ সালে অবসর নেন। শিক্ষকতা জিবনে তিনি বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি দুই ছেলে ও তিন মেয়ের গর্বিত পিতা।চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিশিষ্ট লেখক ও কলামিস্ট নূরুল মুহাম্মদ কাদেরের শ্বশুর তিনি। তার বড় সন্তান জোবায়ের রহমান তৌহিদ চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার-এর কার্যালয়ে এবং ছোট সন্তান আনিসুর রহমান জাবেদ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কর্মরত। ১ম কন্যা মর্জিনা সুলতানার জামাতা মোহাম্মদ জাহাঙ্গির আলম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ছোট কন্য ফারজানা সুলতানার জামাতা গিয়াস উদ্দিন বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন।
মরহুম আলহাজ্ব মাস্টার মোহাম্মদ ইউনুসের মৃত্যুতে তাৎক্ষনিকভাবে শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, মরহুমের ছাত্র বাহারচড়া ইউনিয়নের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব নুরুজ্জামান, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, কক্সবাজার জেলা রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আখতার জাবেদ, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম জেলা নাজির ও দি অফিসার্স কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, মরহুমের বাল্যকালের বন্ধু সাবেক মন্ত্রী বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জাফরুল ইসলামের বড় পূত্র চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আলমগীর চৌধুরী বাপ্পা ও ছোট সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলার বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী ও বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুমের সহকর্মী মাস্টার মোসাদ্দেক হোসেন, বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী, ক্রিড়া সম্পাদক মানবজমিন বাঁশখালী প্রতিনিধি ও সিটি নিউজ২৪- এর সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন, ৩ নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম নগরীর জাম্বুরী মাঠ সরকারি বহুতলা কলোনিস্থ সম্প্রীতি পরিষদ এর সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page