১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ রাজীবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। চট্টগ্রামে আওয়ামী নেতার গুদাম থেকে ৫ হাজার বস্তা সরকারি’গম উদ্ধার
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঁশখালীতে মসজিদ পুনর্নির্মাণে সৌদি প্রবাসী মিজানুর রহমানের ৫ লাখ টাকার অনুদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার নির্মাণাধীন বায়তুল করিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান। তিনি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।শুক্রবার (২৯ মে ২০২৬) জুমার নামাজের পর পূর্ব বড়ঘোনা বায়তুল করিম জামে মসজিদ পরিচালনা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার চেক হস্তান্তর করা হয়। আলহাজ্ব মিজানুর রহমান স্থানীয় সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন “রহমান পরিবার এ.এ. ফাউন্ডেশন”-এর সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।চেক গ্রহণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নুরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা, ব্যাংকার এম. শওকাতুল ইসলাম আযাদসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম. শওকাতুল ইসলাম আযাদ বলেন, “ইসলামের মহান আদর্শ ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার পাশাপাশি স্থানীয় মুসল্লিদের জন্য একটি সুন্দর ও আধুনিক উপাসনালয় গড়ে তুলতে আলহাজ্ব মিজানুর রহমান ৫ লাখ টাকার এককালীন অনুদান প্রদান করেছেন। এটি শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ও ধর্মীয় অনুরাগের উজ্জ্বল দৃষ্টান্ত।”তিনি আরও বলেন, “প্রবাসে অবস্থান করেও মিজানুর রহমান এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই মহতী উদ্যোগ অন্যদেরও সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করবে।”স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মিজানুর রহমানের এই উদার অনুদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে দানশীলতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আলহাজ্ব মিজানুর রহমানের এই অবদান শুধু একটি মসজিদের নির্মাণকাজকে এগিয়ে নেবে না, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তাও ছড়িয়ে দেবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page