৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি নোয়াখালীতে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে রোববার নতুন ঘরের চাবি
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ
     
             

বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। আগামী রোববার বাঁশখালী সফরে গিয়ে এসব পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেখানে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থল, হেলিপ্যাড, নিরাপত্তাব্যবস্থা ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জেলে সম্প্রদায়সহ মাটির ঘরে বসবাসকারী অনেক পরিবারের ঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। এসব পরিবারকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর নির্মাণ করা হচ্ছে।জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে মোট ১০০টি পরিবারকে ঘর দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। যেসব পরিবারের ঘর বন্যায় বিধ্বস্ত হয়েছে এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। ঘরে দুটি কক্ষ থাকবে। এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার নির্মাণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে ঘর নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হচ্ছে।জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঘরের নকশা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নির্মাণ ব্যয়ের হিসাব তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বরাদ্দ পাওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু হয়। কাজের মান নিশ্চিত করতে ঘরগুলো তদারকির জন্য আলাদা দল গঠন করা হয়েছে।উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা নির্মাণকাজ পর্যবেক্ষণ করছেন। জেলা প্রশাসকও কয়েক দিন ধরে নির্মাণাধীন ঘর ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।জেলা প্রশাসক বলেন, “শুধু ঘর নির্মাণ করে দেওয়াই আমাদের লক্ষ্য নয়। উপকারভোগীরা যেন এসব ঘরে দীর্ঘদিন নিরাপদে বসবাস করতে পারেন, সেটিও নিশ্চিত করার চেষ্টা করছি। এ জন্য প্রতিটি ঘরের নির্মাণকাজ আলাদাভাবে তদারকি করা হচ্ছে।”প্রধানমন্ত্রী প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। ওই নারী সন্তান নিয়ে বসবাস করেন। তাঁর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০টি পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে।অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য প্রথমে বাঁশখালীর একাধিক স্থান পরিদর্শন করা হয়েছিল বলে জানান জেলা প্রশাসক। বিমানবাহিনীর প্রতিনিধিরাও সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ করেন। তবে বন্যায় বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রয়োজনীয় খোলা জায়গার অভাবে সেসব স্থান উপযুক্ত বিবেচিত হয়নি।পরে বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকা নির্বাচন করা হয়। সেখানে পাশাপাশি দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীকে ঘর হস্তান্তরের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাহারছড়া সমুদ্রসৈকত নতুনভাবে পরিচিতি পাবে বলে তাঁরা আশা করছেন। সৈকতটি দেশ-বিদেশে পরিচিত হলে জেলে সম্প্রদায়-অধ্যুষিত এলাকার মানুষের জীবনযাত্রা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে। সেখানে মাদ্রাসার শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর হাটহাজারীতে গিয়ে কবর জিয়ারত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সহায়তা বিতরণের অনুষ্ঠানে যোগ দেবেন।হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়তা বিতরণ করা হবে। এরপর প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।জেলা প্রশাসক বলেন, মঞ্চ, প্যান্ডেল, হেলিপ্যাড ও নিরাপত্তাব্যবস্থাসহ সব প্রস্তুতি শনিবার দুপুরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে রোববার নতুন ঘরের চাবি
আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার।
কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
উখিয়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না- ওসি আতিকুর রহমান
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ

You cannot copy content of this page