১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় লিটন-সাবিনা-নাসরিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক>>> দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। এবার সংগঠনটির ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিকেটার লিটন দাস, ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তার

বিএসপিএ ১৯৬২ সালে প্রতিষ্ঠা লাভের পর ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের এই পুরস্কার প্রদান করা হবে। আগামী ২৮ মে বিকেলে রাজধানীতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ মে) এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি সনৎ বাবলা। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। মনোনীতদের ট্রফি, সার্টিফিকেটের পাশাপাশি প্রথমবারের মতো অর্থ পুরস্কার দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সরকার ও সদস্য সচিব সামীউর রহমান

এদিকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় লিটন দাস, সাবিনা খাতুনের সঙ্গে জায়গা পেয়েছেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। এর মধ্যেই শুরু হয়ে গেছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং। ২৬ মে ২০২৩ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।আম্পায়ার-রেফারিদের ২০২২ সালে পুরস্কার প্রদানের তালিকায় না থাকা প্রসঙ্গে সমিতির সভাপতি সনৎ বাবলা বলেন, ‘আম্পায়ার-রেফারি অনেকটা থ্যাঙ্কলেস জব। এই বছরে বিশেষ পারফরম্যান্স এবার পাওয়া যায়নি। আমরা বিগত সময়ে প্রদান করেছি, সামনে বিশেষ পারফরম্যান্স থাকলে তাদেরও মনোনীত করা হবে।’

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা-

বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২ (মনোনীত)

১. লিটন দাস (ক্রিকেট),

২. সাবিনা খাতুন (ফুটবল),

৩. নাসরিন আক্তার (আর্চারি) পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২ (মনোনীত)

১. লিটন দাস (ক্রিকেট),

২. সাবিনা খাতুন (ফুটবল),

৩. ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)

বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ) – লিটন দাস

বর্ষসেরা ক্রিকেটার (নারী) – নিগার সুলতানা জ্যোতি

বর্ষসেরা ফুটবলার (পুরুষ) – রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)

বর্ষসেরা ফুটবলার (নারী) – সাবিনা খাতুন

বর্ষসেরা আরচার – নাসরিন আক্তার

বর্ষসেরা হকি খেলোয়াড় – আশরাফুল ইসলাম

বর্ষসেরা অ্যাথলেট – ইমরানুর রহমান

বর্ষসেরা কোচ ২০২২ – গোলাম রব্বানী, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

উদীয়মান ক্রীড়াবিদ ২০২২ – নাফিজ ইকবাল, টেবিল টেনিস; সিফাত উল্লাহ গালিব, ব্যাডমিন্টন

তৃণমূলের সংগঠক ২০২২ – আমিরুল ইসলাম, কুষ্টিয়ার সাঁতার কোচ

সেরা দলগত সাফল্য – সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল, ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল

বিশেষ সম্মাননা ২০২২ – সুমিতা রানী, হার্ডলার

সেরা সংস্থা – বাংলাদেশ কাবাডি ফেডারেশন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page