২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান কিশোরগঞ্জে মাদক ও অনলাইন জুয়াড়ীসহ ৮ আসামি কারাগারে :প্রশংসায় ভাসছেন ওসি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহেশখালীর শিক্ষার্থী রাবেয়া জহির সিমা চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরনে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে সখিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গত ২৮ জুন ২০২৬, রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক মতবিনিময় ও পরামর্শ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।দক্ষিণ কাঞ্চনা এন.এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় সরকারি নীতিমালা অনুযায়ী ১২ সদস্যবিশিষ্ট কমিটির কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধান শিক্ষক রণধীর দাশ সরকারি নির্দেশনা পাঠ করে শোনান, যেখানে উল্লেখ করা হয় যে, ৩ জন শিক্ষক বাদে অবশিষ্ট ৯ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইউনুচকে সভাপতি এবং ভূমিদাতা সদস্য জনাব মোহাম্মদ ইউনুচ জুনুকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। পদাধিকারবলে প্রধান শিক্ষক জনাব রণধীর দাশ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।কমিটির সদস্যরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় মূলধারায় ফিরিয়ে আনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। এছাড়া নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা ও শিক্ষার্থীদের পড়ালেখার মান নিয়মিত তদারকি করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। সভা শেষে শিক্ষক প্রতিনিধি জনাব বিউটি দাশ উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার
নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
কিশোরগঞ্জে মাদক ও অনলাইন জুয়াড়ীসহ ৮ আসামি কারাগারে :প্রশংসায় ভাসছেন ওসি
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহেশখালীর শিক্ষার্থী রাবেয়া জহির সিমা
চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরনে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন
চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে
সখিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

You cannot copy content of this page