১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফ্রিজে ওষুধের সাথে মাংস দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ফ্রিজে ওষুধের সাথে কাঁচা মাংস সংরক্ষণ এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) সামসুজ্জামান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে কেরানীহাট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে: তোহা ফার্মেসী: জীবনরক্ষাকারী ওষুধের পাশাপাশি ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অপরাধের প্রমাণ পাওয়ায় এই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।কসমেটিক জুল প্রতিষ্ঠান: বিএসটিআই ও বৈধ অনুমোদনহীন বিদেশি কসমেটিকস পণ্য যথাযথ কাগজপত্র বা বৈধ উৎস ছাড়া বাজারে বিপণন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।ভিন্ন ভিন্ন ধারায় ও মামলায় উভয় প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০/- (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান বলেন,জনসাধারণের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। ওষুধের সাথে ফ্রিজে কাঁচা মাংস রাখার মতো অসতর্কতা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি পণ্য অবৈধভাবে বাজারে বিক্রির বিরুদ্ধেও আমাদের নজরদারি কঠোর রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জনস্বার্থে এ ধরনেরভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page