১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রার্থিতা বাতিল নিয়ে তীব্র বিতর্ক ও আপিলের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক
আন্তর্জাতিক:
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
     
             

ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির

  

সোমবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে বর্তমান সরকার ও বিরোধী দল উভয়ই মজলুম ছিল। এখন সেই মজলুমরা কেন পুনরায় জালিম হওয়ার পথে হাঁটবে? তিনি বর্তমান সরকারের আমলে পাঁচজনকে হত্যার প্রসঙ্গ টেনে বলেন, দেশের মানুষ বিশেষ করে যুবসমাজ কারো চোখ রাঙানিকে ভয় পায় না। ফ্যাসিবাদ ও খুনের রাজত্ব এদেশের মানুষ আর দেখতে চায় না, তাই এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

জনতার রায়কে উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারেনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষকে বঞ্চিত করার অধিকার কারো নেই। যারা এমনটি করবে, তারা গণদুশমন হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, ২৪-এর বিপ্লবের মূল লক্ষ্য ছিল সমাজ থেকে সব ধরনের ময়লা পরিষ্কার করা। যারা দখলদারি ও চাঁদাবাজির নেশায় মত্ত হয়ে মানুষ হত্যার মতো অপরাধ করছে, তারা সমাজের আবর্জনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়; আল্লাহ যাদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, আবার তাদের আছাড় মেরে টুকরো টুকরো করার ক্ষমতাও রাখেন।

নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও মোহাম্মদ সালাউদ্দিনের হত্যার বিচার দাবি করে জামায়াত আমির বলেন, প্রশাসন কোনো দলের ব্যক্তিগত বাহিনী নয়, বরং তারা রাষ্ট্রের সম্পদ। তাই প্রশাসনকে সবার জন্য নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সমাবেশের আগে তিনি বোনারপাড়ার শিমুলতাইরে নিহত ওই দুই শিবির নেতার কবর জিয়ারত করেন।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আব্দুল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন এবং সেক্রেটারি আব্দুল গফুর। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।

এই সরকার গঠন হওয়ার পর আমাদের ৫ জনকে খুন করা হয়েছে।

গায়েপাড়া দিয়ে ঝগড়া করতে আসবেন না উল্লেখ করে তিনি নলেন, ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য।

আমরা কি চাই, আবার খুনের রাজত্ব কায়েম হোক।

আর সামনে খুনের দিকে পা বাড়াবেন না।

তাই আপনারা হাজার চেষ্টা করেও ফ্যাসিস্ট হতে পারবেন না।

কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়াচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page