৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে ভাই খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি:>>>

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আপন ভাইদের এলোপাথারী দা এর কোপে কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান গেছে স্থানীয় লোকজনের মাধ্যমে।এ ঘটনায় স্থানীয় লোকজন সূত্রে আরো জানা গেছে উভয় পক্ষের আহত হয়েছেন ৫ জন।গুরুতর আহত হওয়া ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ও ২ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।১০/০৭/২০/২৩ ইং সোমবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী ওই গ্রামের হারিসুল চৌধুরীর ছেলেবলে জানান গেছে।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন রয়েছেন,নিহতের দুই ভাই আলমগীর ও লুতফর রহমান চৌধুরী জানান ,উভয় পক্ষের মামলাগুলো আপোষ মীমাংসার জন্য ঈদের ছুটিতে ঢাকা থেকে আমি বাসায় এসেছি। গতকাল রবিবার রাতে পালানু চৌধুরীর বাড়ীতে জমিজমা বিরোধের বিষয়টি মীমাংসার জন্য বলতে গেলে আপোষ হবে না বলে জানিয়ে দেয়। এতে বড় ভাই জাকির হোসেন চৌধুরী দা দিয়ে পালানুর মাথায় কোপ মারলে উভয়পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম মুঠোফোনে জানান, পালানুকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীর দুই পা ভেঙ্গে গেছে। মাথার কয়েক স্থানে কোপ লেগে কেটে গেছে। এছাড়াও তার মেয়ে উম্মে হাবিবা কলি ও ছেলে সারোয়ার হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পালানু, তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে পালানু সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরতর আহত অবস্থায় পালানুর স্ত্রী ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, দিনাজপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা সেখানে আইনী কার্যক্রম শুরু করেছে। এছাড়াও আমরা বিষয়টি তদন্ত করছি, যদিও লিখিত কোন অভিযোগ এখন পর্যন্ত দেওয়া হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page