১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।১৪ জুলাই মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় শিক্ষার্থীরা সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোর গার্ড, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্য এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের কঠিনতা ও অতিরিক্ত কঠোর গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধবভাবে উত্তরপত্র মূল্যায়ন, বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে অযৌক্তিক ক্ষতি রোধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।পথসভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে, একই দাবিতে আগামী বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page