২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু। টেকনাফে আলুর বস্তায় মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে পূজা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন সকালে মন্দিরের তালা কাটা ও দরজা খোলা দেখতে পান তিনি। পরে কালীমূর্তি, স্বর্ণালংকার, পিতলের প্রতিমা ও রৌপ্যের অলংকার চুরির বিষয়টি জানা যায়। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করা হয়।তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আলফাডাঙ্গার আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, বোয়ালমারীর আল আমিন মোল্লা ও আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, সাজেদা বেগমের বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ-রৌপ্যের অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। আর সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁ-তে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।এ ছাড়া একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব আলামত মামলায় জ-ব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page