১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি জায়গা দখল করে দােকানঘর নির্মাণের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>>ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারের পশ্চিম পাশে খালের উপড়ে এই দোকানটি নির্মাণ করা হচ্ছে।দোকানটি নির্মাণ করেছেন ওই বাজারের দর্জি ব্যবসায়ী স্থানীয় সাজাহান মৃর্ধার ছেলে মুরাদ মৃর্ধা।সরেজমিনে (১মার্চ) শুক্রবার দুপুরে বাজারটি ঘুরে দেখা যায়,প্রধান সড়ঁক থেকে বাজারের প্রবেশ পথের একটু সামনেই পশ্চিম পাশে দোকানঘরের সামনে টিনের বেড়াঁ দিয়ে আটকিয়ে কাঠমিস্ত্রীদের সঙ্গে নিয়ে মুরাদ মৃর্ধা নিজে তড়িঘড়ি করে দোকানঘর নির্মাণের কাজ করে চলেছেন।এ সময় তার কাছে সরকারি জায়গায় দোকান নির্মাণের কথা জানতে চাইলে তিনি বলেন,এটি আমার মালিকানা জায়গা।আমি আমার মালিকানা জায়গায়ই দোকান উত্তোলন করতেছি।এদিকে,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, আমাদের জানামতে,খালের ওই জায়গাটি সরকারি জায়গা।কেননা,ওনি যে জায়গায় দোকানঘরটি উত্তোলন করিতেছেন,তার দোকান সংলগ্ন উত্তর ও দক্ষিন পাশের পূর্বের দোকানঘরের মালিকরা সরকারের কাছ থেকে ডিসি আর কেটে তাদের দোকান নির্মাণ করেছেন।তাহলে,একই স্থানে মাঝখানে তার জায়গাটুকু কিভাবে শুধু মালিকানা হতে পারে তা আপনারাই বুঝেন।এদিকে অভিযুক্ত,মুরাদ মৃর্ধার দোকান সংলগ্ন প্রতিবেশি অপর দোকানঘর মালিক চরভদ্রাসন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. সামচু মোল্যার কাছে তার দোকানের মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন,আমার দোকানের জায়গা ডিসি আর কাটা,আমার জানামতে,মুরাদের পরের মুসার দোকানের জায়গাও ডিসি আর কাটা।ফলে মাঝখানে ওর দোকানের জায়গা কিভাবে মালিকানা হতে পারে সেটাতো একমাত্র এসিল্যান্ডই বলতে পারবে বলে তিনি জানান।এ ব্যাপারে ওই ইউনিয়নের ইউপি’ চেয়ারম্যান মো. আজাদ খাঁ’ এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমার জানামতে ওই জায়গা ওদের নিজস্ব জায়গা।এ সময় তার কাছে একইস্থানে উক্ত দোকান সংলগ্ন অপর দোকান ঘরের জায়গা ডিসিআর কাটা হলে মাঝখানে শুধুমাত্র তার দোকানের জায়গাটুকু কিভাবে মালিকানা হয় জানতে চাইলে তিনি বলেন,এব্যাপারে তুমি খোঁজ নিয়ে দেখ।সরকারি জায়গায় দোকানঘর উত্তোলনের বিষয়ে জানতে চাইলে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি বলেন, আমি তো এবিষয়টি এখনো জানিনা। আমি এ ব্যাপারে সরেজমিনে গিয়ে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
১ মার্চ ২০২৪ ইং

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page