১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচে নিষিদ্ধ আল-আমিন, মিরাজুলের শাস্তি ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রিতে জটিলতা কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো
আন্তর্জাতিক:
ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি
     
             

প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> “মালদ্বীপিয়ান রুপি-টাকা সরাসরি লেনদেন নিয়ে আলোচনা “”মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সহজ, নিরাপদ, দ্রুত এবং সাশ্রয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি ব্যাংক অব মালদ্বীপ (BML)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শরীফ-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হন।আজ ২৩ জুন রোজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দুই দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে আরও সহজে ও দ্রুত বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা উন্নত করা। এ লক্ষ্যে মালদ্বীপের রুফিয়া (MVR) এবং বাংলাদেশের টাকা (BDT)-এর মধ্যে সরাসরি আর্থিক লেনদেন ও রেমিট্যান্স প্রেরণের সম্ভাব্য কাঠামো নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।হাইকমিশনার উল্লেখ করেন যে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তিনি বলেন, প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ, সাশ্রয়ী এবং সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করা বাংলাদেশ হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার।তিনি আরও বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি আর্থিক লেনদেনের সুযোগ সৃষ্টি হলে প্রবাসীরা কম খরচে, কম সময়ে এবং অধিক নিরাপত্তার সঙ্গে দেশে অর্থ পাঠাতে সক্ষম হবেন। পাশাপাশি এটি দুই দেশের মধ্যে বৈধ আর্থিক প্রবাহ বৃদ্ধি, ব্যাংকিং সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শরীফ বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের জন্য কার্যকর ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ এবং বৈধ আর্থিক লেনদেন সহজতর করার লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন বিকল্প ও প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে আলোচনা অব্যাহত রাখা যেতে পারে।আলোচনায় উভয় পক্ষই একমত হন যে, প্রবাসী কল্যাণ, আর্থিক অন্তর্ভুক্তি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর ব্যবস্থা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও ভবিষ্যতমুখী পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ ধরনের আলোচনা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আর্থিক সহযোগিতা, ব্যাংকিং সংযোগ, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে এবং দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা
প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার
১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা
কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

You cannot copy content of this page