২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত জেলা প্রশাসকের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ।। শত ব্যস্ততার মাঝেও থেমে নেই সারাদেশে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মানবিক কার্যক্রম।জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত কাজে দিন–রাত প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় বের করে অসহায় মানুষের দুঃখগাথা শুনছেন তিনি। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তার আবেদন নিয়ে আসা মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সহায়তা করছেন জেলা প্রশাসক।সরকারি সীমাবদ্ধতার মধ্যেও সাধ্যমতো সহায়তা দিয়ে তিনি নিয়মিত অসহায় ও দরিদ্র নাগরিকদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার এই অভিভাবক কাউকেই খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন না। রবিবার (২৫ জানুয়ারি) শারীরিক প্রতিবন্ধী মো. বেলায়েত হোসেন মাস্টার্স শ্রেণিতে ভর্তির টাকা সংগ্রহের আশায় সরাসরি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হন।বেলায়েত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের হেদায়েত মোল্লা ও বিলকিস বেগম দম্পতির সন্তান। বর্তমানে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরে বসবাস করছেন। বেলায়েতের মা অসুস্থ এবং পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। সংসার চালানো ও স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করাই যেখানে কঠিন, সেখানে শারীরিক প্রতিবন্ধী সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিত করা ছিল প্রায় অসম্ভব। বাধ্য হয়েই জেলা প্রশাসকের শরণাপন্ন হন তিনি।জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বেলায়েতের দুর্দশা ও উচ্চশিক্ষার স্বপ্নের কথা ধৈর্যসহকারে শোনেন। পরে মাস্টার্স শ্রেণিতে ভর্তির জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতেও তার উচ্চশিক্ষা বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এই প্রতিবেদককে টেলিফোনে বলেন, “প্রশাসনিক কাজে আমি যত ব্যস্তই থাকি, চেষ্টা করি যেন কোনো সাহায্যপ্রার্থী নাগরিক জেলা প্রশাসকের কার্যালয় থেকে হতাশ হয়ে ফিরে না যান। জেলার অভিভাবক হিসেবে যে কোনো নাগরিকের পাশে থাকা আমার পবিত্র দায়িত্ব।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page