২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ কিংবদন্তি ম্যাকগ্রা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

পেকুয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম>>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ফোরকান হাসপাতালে চাঞ্চল্যকর ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুতে তীব্র, ক্ষোভ নিন্দা ও সমালোচনার পর পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।১৮ সেপ্টেম্বর বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মুজিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।তদন্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা,শাহানাজ পারভিনকে প্রধান করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা জয়নাল আবেদীন,মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম, এস এস এন উম্মে বিলকিছ,মিডওয়াইফ ওম্মে সালমাহ।উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৭ কর্ম দিবসের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।উল্ল্যেখ্য ১০ই সেপ্টেম্বর পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লাঘোনা এলাকার সাহাব উদ্দীনের ছেলে গিয়াস উদ্দীন তার প্রসূতি স্ত্রী জোসনাকে নিয়ে ডেলিভারীর জন্য পেকুয়া সরকারি হাসপাতালে গেলে চিকিৎসক তাকে একটি আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা দেন, গিয়াস উদ্দিন তার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফি করার জন্য”ফোরকান হাসপাতাল” এ নিয়ে যায়।ফোরকান হাসপাতাল কতৃপক্ষ আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় রিপোর্ট ভাল আছে জানালে গিয়াস উদ্দিন তার স্ত্রীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে,সরকারী হাসপাতালে ভাল চিকিৎসা বা সেবা পাবেনা,ভাল ডাক্তার নাই বলে জানিয়ে ভীতি সৃষ্টি করে ফোরকান হাসপাতালেই সন্তান প্রসব করাতে বলে তার স্ত্রী জোসনাকে হাসপাতালের ডেলিভারি রুমে নিয়ে ডাক্তার ও নার্সগণ জোর জবরদস্তীর মাধ্যমে পাশবিক কায়দায় সন্তান প্রসব করানোর কারণে নবজাতক শিশু মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে।নরমাল ডেলিভারিতে সাইট সিজারে জোসনাকে ১৫ টি সেলাই দিয়ে তার জীবন পঙ্গু করে দেন বলেও অভিযোগ করেন।অনাকাংখীত দুঃখজনক ঘটনায় জড়িত থাকা ডাক্তার উম্মে হাবিবাহ,হাসপাতালের এমডি এম ফোরকান উদ্দীন, ডাক্তার গালিব,নার্স রিনা রানী সুশীল সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে হত্যা মামলা দায়ের করেছেন ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারাবর লিখিত অভিযোগ দিয়েছেন নবজাতকের পিতা গিয়াস উদ্দীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page