১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পুলিশ পরিচয়ে কর্মচারীদের আটকিয়ে ইটভাটার অফিস ডাকাতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট :সৈয়দ আককাস উদদীন >>>

চট্টগ্রামের সাতকানিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ পরিচয় দিয়ে একটি ইটভাটার অফিসে ডাকাতি করার অভিযোগ ওঠেছে।

২৪শে জানুয়ারী(বুধবার) ফজরের সময় তীব্র ঠান্ডা আর কুয়াশার মধ্যে উপজেলার কেঁওচিয়াস্থ গরুর বাজারের সামনে এনবিএম ব্রিকফিল্ড নামক ইটভাটায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এনবিএম ব্রিকফিল্ডের ম্যানেজার মো:রহমত উল্লাহ জানান,বুধবার ফজরের একটু আগে একদল অস্ত্রসস্ত্রসহ অফিসের সামনে এসে দায়রোয়ানকে বলে আপনি কে? তখন দারোয়ান বলেন আমি এখানকার দারোয়ান তখন তাকে বলে আমরা পুলিশের লোক অফিসে কে আছে?তখন তিনি বলেন অফিসে কেরানী আছে তখন বলে ডাকেন, সাথে সাথে রুকনকে তিনি ডাকলো রুকনকে আর দারোয়ানকে পুলিশ পরিচয়ে অফিস খুলতে বলেন, অফিস খোলা মাত্র দারোয়ানকে আর রুকনকে অফিসের ভেতরের আরেকটি রুমে আটকিয়ে, সকলের মোবাইল ফোন কেঁড়ে নিয়ে সিসি ক্যামেরা যাবতীয় যন্ত্রপাতি এবং ক্যাশ টেবিল বাক্স ভেঙ্গে নগদ ৫৬হাজার টাকা ও দারোয়ানের পকেটে থাকা ৯শত টাকাসহ মোট ৬টি মোবাইল ও ৫৭হাজার টাকার মত তারা ডাকাতি করে নিয়ে যান বলে জানান।

পাশাপাশি ডাকাতদল ডাকাতি করে চলে যাওয়ার সময় আরো বলেন, তুদের মালিককে বলিস কোন বিষয়ে বাড়াবাড়ি না করতে বাড়াবাড়ি করলে অবস্থা খারাপ হবে।

এদিকে ইটভাটার তৌহিদ নামে এক শ্রমিক জানান,আমরা পুলিশের লোক অফিস খুল খুল বলে আমাদের কয়েকজন ষ্টাফকে জিম্মী করে তাদের সবার ফোন ছিনিয়ে নিয়ে থাকার একটি রুমে আটকিয়ে বাইরে ছিটকিনি লাগিয়ে দেয়ায় এবং সবার হাতে অস্ত্র থাকায় আমরা কাউকে কিছু করতে পারিনি।

এদিকে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এস আই রাজিবুল ইসলাম রাজু বলেন,আমি এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

এদিকে এনবিএম ব্রিকফিল্ডের মালিক মঈন উদদীন বলেন,ফজরের সময় নাকি এই ডাকাতির ঘটনা ঘটছে তারা সিসি ক্যামেরা, মোবাইল, টিভি এসব নিয়ে গেল।

ক্যাশ টাকা ৫০/৬০হাজারের বেশী পাবেনা।

তবে তারা পুলিশ পরিচয়ে দারোয়ানকে আটকিয়ে কেরানী ডেকে অফিস খুলে উল্টো তাদের রুমে আটকিয়ে এই ঘটনা ঘটায়,আর তারা নাকি চলে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল।
এটা আসলে আমি বুঝতেছিনা এই ঘটনা কারা ঘটালো? আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page