পুঠিয়া (রাজশাহী প্রতিনিধি >>> বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধৃত করতে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। বুধবার (২২ জুলাই) বিকালে উক্ত স্থান হতে ৩ জন মাদকসেবী ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতারা হলো, উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে লিটন (৩৫), পুঠিয়ার বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে শহিদুল ইসলাম (৫৭)। আটককৃতদের ০৩ মাস ও ৪ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। যুবসমাজ ও সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা এবং মাদক সেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।


মন্তব্য