১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করতে হবে-সুপ্রদীপ চাকমা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিকায় দেশের খাদ্য উৎপাদন স্থিতিশীল রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের কৃষিজাত ধান্য জমি এবং পাহাড়ী পতিত জমিকে কাজে লাগানো হবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সর্বপ্রথমে শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করতে হবে, তবে এ অঞ্চলের মানুষ জাতীয় সম্পদে পরিণত হবে।আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ রাঙ্গামাটিতে ফরেন সার্ভিস একাডেমি কর্তৃক আয়োজিত 1st Specialized Diplomatic Training Course and Professional Master’s in International Relations & Diplomacy বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫ জন বিদেশী কুটনীতিকদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।সভা পরিচালনা করেন বোর্ডের সদস্য পরিকল্পনা ও সদস্য প্রশাসন মোঃ জসীম উদ্দিন (উপসচিব) সঞ্চালনা করেন। এছাড়াও 1st SDTC & PMIRD কোর্সের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তা ছাড়া ও বোর্ডের নির্বাহী প্রকৗশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, মিজ্ ত্রয়া সরকার সহকারী প্রকৗশলী, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল এবং মনতোষ চাকমা সহকারী পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ফরেন ক্যাডারদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দূরদর্শিতা চিন্তা প্রসূত প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য ও বোর্ড কর্তৃক গৃহীতব্য কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন । এসময় তিনি ফরেন ক্যাডাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এসময় বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫জন বিদেশী কুটনীতিকদের উত্তোড়ীয় প্রদান করা হয় এবং ফরেন সার্ভিস একাডেমি এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে বোর্ডের মাননীয় চেয়ারম্যানকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page