২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

পশুর নদীতে অল্পতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সরকারী গম বোঝাই কার্গো জাহাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলা বন্দরের পশুর নদীতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সরকারী গম বোঝাই এম,ভি সাকিব-০১ নামের একটি কার্গো জাহাজ। শুক্রবার (২৯সেপ্টেম্বর) দুপুরের যান্ত্রিক ত্রুটিতে ভরা জোয়ারের প্রচন্ড স্রোতে ওই কার্গোটি পশুর চ্যানেল থেকে ছুটে এসে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পানির জেটির পন্টুনের সাথে আঘাত লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে বন্দরের পন্টুন ও পন্টুনে থাকা পানির জাহাজের অবস্থানের কারণে অল্পের জন্য কার্গোটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। জাহাজটিতে ৮জন স্টাফ-কর্মচারী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও কার্গো জাহাজ এম,ভি সাবিক-০১ এর মাস্টার মোঃ শাহাবুর রহমান জানান, মোংলার জয়মনিরঘোল এলাকার সরকারী খাদ্য গুদাম (সাইলো) থেকে ৬শ মেট্টিক টন গম বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি সাকিব-০১। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের পশুর চ্যানেল হয়ে ঢাকার নারায়ণগঞ্জের সাইলোতে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় কার্গো জাহাজটি। পথিমধ্যে দুপুরের দিকে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর মোহনায় আসলে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কার্গোটিতে। ওই সময় নদীতে ভরা জোয়ারের তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণহীন হয়ে প্রথমে মোংলা বন্দরের পিকনিক কর্নারের পর্যটকদের ওঠা-নামার জেটিতে আগলে পড়ে। এতে জেটিটির বেশ কিছু অংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে জোয়ারের স্রোতের টানে সরে গিয়ে বন্দরের পানির জেটির বড় পন্টুনে আগলে পড়লে তাতে কার্গো জাহাজটি পন্টুনের সাথে আটকে পড়ে। এতে বন্দরের পন্টুনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে দুপুরেই মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্ধারকারী জাহাজ এম,টি শিপসা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্গোটি উদ্ধার করে এবং নিরাপদে সরিয়ে নেন।মোংলা বন্দর কর্তৃপক্ষের সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গো জাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণেই জোয়ারের স্রোতে নদীর মুল চ্যানেল থেকে সরে গিয়ে কিনারে আঘাত লাগে। এতে বন্দরের পন্টুন ও সিঁড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ মালিক ঢাকার কাজী ফেরদৌস ক্ষতিপূরণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে নিয়ে যাবেন বলে জানান কামরুল আলম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page