২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পরিবেশের সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধের আহ্বান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ কাওছার হাবিব- স্টাফ রিপোর্টার:>>>

পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী বলেন, পলিথিন ব্যবহারের ফলে বাযু, শব্দ ও মাটি দূষণ হচ্ছে। আর এজন্য দায়ী পলিথিন ও প্লাষ্টিকে ব্যবহার। পলিথিনের ব্যবহারে সমুদ্র তলদেশ ভরাট হয়ে যাচ্ছে।আজ শনিবার (১৭ জুন) দুপুরে নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানের চলমান বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, পলিথিনের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিনের ব্যবহার বন্ধে সরকার আইন করে দিয়েছে। আমরা চেষ্টা করছি এর ব্যবহার বন্ধ করতে। পরিবেশ মানোন্নয়নে সরকার যেমন কাজ করছে এর পাশাপাশি মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। এছাড়াও সাধারণ মানুষের পলিথিনের ব্যবহারের বিষয়ে সচেতনতা জরুরি।শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোটুরিজম উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ ভূমি বৃক্ষাচ্ছাদনের আওতায় আনার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বন সৃষ্টি ও জীববৈচিত্র্য রক্ষার কোনো বিকল্প নাই। তাই সবার জন্য একটা স্বাস্থ্যকর দেশ গড়তে সবাইকে গাছ লাগিয়ে তার যত্ন করতে হবে।বনমন্ত্রী বলেন, ২০১৯ সালে আলতা দিঘী জাতীয় উদ্যান পরিদর্শনে এসে জানতে পারি বন বিভাগের অফিসগুলোর জরাজীর্ণ অবস্থায় আছে এবং উদ্যানের গাছপালার ঘনত্ব কম, দীঘিতে পানি নেই, শাপলা কচুরীপানায় ভরা। তখনই মনস্থির করি এ গুলোর উন্নয়ন করবো। তারই আলোকে আলতাদীঘি জাতীয় উদ্যানে দুটি প্রকল্প গ্রহণ করা হয়।‘আলতাদীঘি পুনঃখননের মাধ্যমে আলতাদীঘি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প’ এর অধীনে দীঘিটি খনন করে গভীরতা বৃদ্ধি, পানি সংরক্ষণ করে দেশি ও অতিথি পাখির আবাসস্থল তৈরির ব্যবস্থা করা হয়েছে এবং দর্শণার্থীদের চলাচল সুবিধার জন্য পাড় বাঁধা ও সৌন্দর্য্যবর্ধক গাছ রোপন করা হবে, যাকে ঘিরে এ অঞ্চলের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং নিয়মিতভাবে দেশি বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে।পরে মন্ত্রী আলতাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শেষে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন। অনুষ্ঠানে সামাজিক বনায়নে উপকারভোগি ১৩৫ জন সদস্যের মাঝে ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৫১১ টাকা বিতরণ করা হয়। এরআগে মন্ত্রী পত্নীতলা উপজেলার বন বিভাগের পাইকবান্দা রেঞ্জ কার্যালয়ের রেস্ট হাউস কাম অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশমন্ত্রী।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামসহ বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page