২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী দশমিনায় ষষ্ঠ শ্রেণীর স্কুল শিক্ষার্থী ধর্ষণে অন্তঃসত্ত্বা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালী দশমিনায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ অতঃপর ছয় মাসের অন্তঃসত্ত্বা।নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারের মামলা।দশমিনা উপজেলার পূর্ব আলিপুরার নজরুল মৃধার ছেলে সিজান মৃধা’র (২০) বিরুদ্ধে প্রতিবেশী সাহাবুদ্দিন মৃধার মেয়ে স্কুল পড়ুয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া’র (১১) পর্যায়ক্রমে ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে গত ২৬ এপ্রিল ২০২৪ খ্রীঃ তারিখ পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছে ধর্ষিতার মা মাকছুদা বেগম।মামলা নং-২৯১/২৪। মামলাটি আমলে নিয়ে, ওসি দশমিনা থানাকে এজাহারভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন আদালত।মামলার বিবরনীতে জানাযায় সিজান মৃধা সাদিয়াকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই কু-প্রস্তাব দিত।সাদিয়া ঐ প্রস্তাব প্রত্যাখান করলে সাদিয়ার বাবাকে ও সাদিয়াকে মেরে ফেলার হুমকি দিত সিজান।ভয়-ভীতি ও হুমকি-ধামকির কারনে পিতা সাহাবুদ্দিন মৃধা ও সাদিয়া নিজের জীবনের কথা ভাবে একপর্যায়ে সিজান মৃধার সাথে প্রেম করিতে বাধ্য হয় সাদিয়া।এদিকে সাদিয়া পাশের বাড়িতে আরবী শিখতে নিয়মিত বিকেলে তার প্রাইভেট শিক্ষকের কাছে যেত।ফিরতে সন্ধ্যা হত প্রায়াই।এই সুযোগে সিজান সাদিয়াকে একা পেয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদ ভবনের নির্জন ছাদে নিয়া ভয়-ভীতি দেখাইয়া জোড়পূর্বক ধর্ষণ করতো।ভয়-ভীতির কারনে ধর্ষণের ঘটনা সাদিয়া গোপন করে যায়।এক পর্যায়ে সাদিয়া অসুস্থ্য হইয়া পরলে চিকিৎসার জন্য ডাক্তার দেখালে মেডিকেল রিপোর্টে সাদিয়া ছয় মাসের অন্ত:সত্ত্বা ধরা পরে।এসময় জিজ্ঞাসা বাদে সিজানের নাম বলে এবং পূর্বের সকল ঘটনা খুলে বলে।অতপর সাদিয়ার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা বিষয়ে সিজান মৃূধার পিতা নজরুল মৃধার কাছে জানানো হলে তিনি গর্ভপাত করিয়ে ক্ষতিপূরণ হিসেবে দু’লক্ষ টাকার দেবার প্রস্তাব করে।ভুক্তভোগী পরিবার নজরুল মৃধার প্রস্তাবে রাজি না হলে কোনরূপ কোন সাহায্য সহযোগীতা না করিয়া উপরন্ত বাড়ি ঘর ছাড়িয়া চলিয়া যাইতে বলে,অন্যথায় তাদের পথ ঘাট চেনা আছে,সব কিছু ম্যানেজ করে নিবে বলে হুমকি দেয় সিজানের বাবা নজরুল।ভুক্তভোগী সাদিয়া জানায় আমাকে সিজান তার সাথে প্রেম করার জন্য প্রায়ই বিরক্ত করতো, কু-প্রস্তাব দিত।তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার বাবাকে ও আমাকে মেরে ফেলার হুমকি দেয়।আমাকে প্রায়ই ভয়ভীতি দেখাতো।একদিন প্রাইভেট পরে আসার পথে আমাকে কিছু কথা বলার জন্য ইউনিয়ন পরিষদের ছাদে নিয়ে আমার মুখ চেপে ধরে আমার সাথে খারাপ কাজ করে এবং বলে এগুলো কারো কাছে বললে,তোকে ও তোর বাবাকে মেরে ফেলবো।এবিষয়ে ভুক্তভোগী সাদিয়ার মা মোসাঃ মাকছুদা বেগম জানায় আমার মেয়ের জীবন নষ্টকারি সিজান মৃধার বাবা নজরুল মৃধা অর্থ সম্পদশালী ও প্রভাবশালী তার ভয়ে এলাকার লোকজন কোন অন্যায়ের প্রতিবাদ করার মত সাহস পায় না।আমার মেয়ে সাদিয়া (১১) বৎসর বয়সের নাবালিকা শিশু।সে আলীপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।সিজান আমার শিশু কন্যা সাদিয়া,দেখতে অনেক সুন্দরী হওয়ায় প্রায়ই তাহাকে কু-প্রস্তাব দিলে সাদিয়া প্রত্যাখান করায় ভয়ভীতি দেখাইয়া ও তাহার সাথে সম্পর্ক না করিলে আমার স্বামীকে ও কন্যা সাদিয়াকে খুন করিয়া লাশ গুম করিয়া ফালাইবে বলে হুমকি দিত।তাই আমার মেয়ে এসকল ভয়ভীতির করনে সবকিছু গোপন করে গেছে।আমি আপনাদের মাধ্যমে এসবের বিচার চাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি
সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “”
পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির।
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে

You cannot copy content of this page