২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালী জেলার বাউফলে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ কবির হাওলাদার পটুয়াখালী জেলা প্রতিনিধি>>>

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. বেল্লাল হোসেন (১৮) ও মো. সজিব হোসেন (১৮) নামে দুই কলেজ শিক্ষার্থীকে জিআইপি পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ১০ জুন শনিবার রাতে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেল্লাল হোসনকে রাত ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১১জুন রবিবার সকাল ১০ টায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকল কলজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় কালাইয়া ইদ্রিস মোল্লা কলেজের একাদশ শ্রেনীর ছাত্র বেল্লাল ও তার বন্ধু পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিউটের ছাত্র ও মো. সজিব কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে বসে গল্প করছিলেন। এমন সময় এক বৃদ্ধ রিক্সাচালকের সাথে স্থানীয় উঠতি বয়সের ৪/৫ জন দুষ্ট ছেলের বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে বেল্লাল এগিয়ে যায় এবং ওই ছেলেদেরকে গালমন্দ করে সড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের ইমন (১৭) নামে এক কিশোর গ্যাংয়ের সদস্য বেল্লালকে গালমন্দ করলে বেল্লাল তাকে চড়থাপ্পর মারে। পরে ইমন কিছু না বলে সেখান থেকে চলে যান । কিছুক্ষণ পরে ইমনের নেতৃত্বে রহমান (১৯), নাঈম (১৮), রিয়াজ (২৩) ও সিফাতসহ (১৭) আরো ১০/১২ জনের একটি দল ঘটনাস্থলে এসে প্রথম বেল্লালের বন্ধু সজিবের ওপর হামলা চালায়। এ সময় সজিবকে রক্ষা করতে বেল্লাল এগিয়ে এলে হামলাকারীরা জিআইপি পাইপ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে চলে যায়। খবর পেয়ে বেল্লালের চাচাতো ভাই সিয়াম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হামলাকারীরা এলাকায় নানা ধরণের অপরাধমূলক কাজের সাথে জড়িত। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে এলাকাবাসীর ধারণা। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিচুল হক বলেন, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page