২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে হুমকির অভিযোগ, জমশেদ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি ওয়ারেন্ট, এলাকায় পলাতক। ​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালীর ৮২ হাজার কিশোরী পাবে এইচপিভি টিকা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা নারীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে সারাদেশে ব্যাপী টিকাদান কর্মসূচীতে পটুয়াখালীতে ৮২ হাজার কিশোরীকে এক ডোজ করে টিকা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।বুধবার (৯ অক্টোবর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির প্রস্তুতি সভায় কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডাক্তার কবির হাসান এতথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫,০০০ জন নারী মারা যায়।তবে, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট।তাই সরকার কয়েকটি দাতা সংস্থার সহযোগিতা আগে ঢাকা বিভাগে পাইলট প্রকল্পের মাধ্যমে এইচপিভি টিকাদান সম্পন্ন করেছে।এখন দেশের ৭টি বিভাগ চট্টগ্রাম,খুলনা, বরিশাল,ময়মনসিংহ,রাজশাহী,রংপুর,ও সিলেটে এক যোগে শুরু হতে যাচ্ছে।আগামী ২৪ অক্টোবর থেকে পরবর্তী তিন সপ্তাহ এই কর্মসূচি চলবে।এই কর্মসূচির বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামুল্যে প্রদান করা হবে।তিনি আরও বলেন, টিকার জন্য নিবন্ধন করতে বা এইচপিভি টিকার সম্পর্কে আরও জানতে www.vaxepi.gov.bd ভিজিট করতে হবে।নিবন্ধনের জন্য অনলাইন জন্মনিবন্ধন থাকতে হবে।৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্মনিবন্ধন না থাকলে জরুরি ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করতে হবে।নিবন্ধনের পরে টিকা কার্ড প্রিন্ট করে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।সিভিল সার্জন বলেন,হিউমান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে।এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত,নিরাপদ ও কার্যকর।সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা,অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার,অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক,সহকারী শিক্ষা অফিসার, সহকারী সমাজসেবা অফিসার,জেলা মহিলা বিষয়ক কমকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক,প্রাণী সম্পদ বিভাগে প্রতিনিধি, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা,ইউনিসেফ,জেলা পরিষদ ও পৌরসভার প্রতিনিধিরা এবং যুব সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ভূপেন চন্দ্র মন্ডল,হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করেন।কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জেলা ব্যাপী বহুমুখী প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে সমন্বয় কমিটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে হুমকির অভিযোগ, জমশেদ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি ওয়ারেন্ট, এলাকায় পলাতক।
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল
চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা
চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক
সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার
চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

You cannot copy content of this page