১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর দুমকিতে এক আভিযানিক তৎপরতায় ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাব-৮ । র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালকসহ মাদকচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মোঙ্গলবার ৭ জুলাই ভোর রাতে দুমকি থানার আঙ্গারিয়া ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং সিপিএসসি (বরিশাল)-এর একটি যৌথ দল এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে অবৈধ গাঁজার একটি বড় চালান বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নিয়ে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করে। র‌্যাবের চেকপোস্ট দেখে দূর থেকেই টের পেয়ে যায় মাদক ব্যবসায়ীরা। তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরাও তাদের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে অপরাধীরা দুমকিগামী রাস্তার আঙ্গারিয়া বাজার সংলগ্ন আঙ্গারিয়া ব্রিজের ওপর গাড়িটি রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা জায়গায় অত্যন্ত সুকৌশলে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে পটুয়াখালীর দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮, সিপিসি-১-এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানিয়েছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাবের এই কঠোর ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিরলসভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page