১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পটিয়ার নৌকার প্রার্থী মোতাহের মানছেন না নির্বাচনী আচরণবিধি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বরের দলীয় মনোনয়ন নিশ্চিত হলেও হঠাৎ নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী।তিনি শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন এবং জনসংযোগ চালান।এ সময় তিনি এলাকার লোকজনের সঙ্গে কোলাকুলি করেন এবং নৌকা প্রতীকে ভোট চান।এ বিষয়ে জানতে মোতাহেরুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে মো. মহিউদ্দিন রিসিভ করেন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মোতাহেরুল ইসলাম

চৌধুরী কোনো জনসংযোগ কিংবা প্রচারণা চালান নি। উনি কোলাগাঁও ইউনিয়নে মেজবানে যাওয়ার সময় লোকজন শ্লোগান ধরেন। তবে আমরা শ্লোগান দিতে মানা করেছি।’

তবে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেন তার ফেসবুক আইডিতে মোতাহেরুল ইসলাম চৌধুরী জনসংযোগ করেছেন উল্লেখ করে পোস্ট দেন। পোস্টে ছবির একাধিক ক্যাপশনে জনসংযোগের কথা লেখেন তিনি।কোলাগাঁও ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. নজরুলও শুক্রবার রাত ৮ টা ৪২ মিনিটে নিজের ফেসবুকে মোতাহেরুল ইসলাম চৌধুরীর জনসংযোগের কথা লিখে পোস্ট করেন।কোলাগাঁও ইউনিয়নে একাধিক নেতাকর্মীও মোতাহেরুল ইসলাম চৌধুরী জনসংযোগ ও প্রচারণা চালিয়েছেন উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন।নির্বাচনী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর সংশোধনী ২০১৩ তে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর দিন না আসা পর্যন্ত কোনো ধরনের প্রচারণা কিংবা জনসংযোগ চালানো যাবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page