১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পটিয়ায় আদালত চত্বরে সেই অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাত্র-জনতার গণধোলাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটিয়া প্রতিনিধি>>> বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিছিলে গুলি বর্ষণের দায়ে এক অস্ত্রধারীকে পটিয়া আদালত চত্বরে পেয়ে গণধোলাই দিয়েছে বৈষম্যবিরোধী স্থানীয় ছাত্র-জনতা।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিবির নেতার দায়ের করা মামলায় জামিন নিতে এসে ছাত্র-জনতার রোষানলে পড়ে গণপিটুনির শিকার হয় আসামি মো. রনি (৩৫)।সে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণঘাটা এলাকার শফিউল আলম প্রকাশ বাটাম মিস্ত্রির পুত্র বলে জানা গেছে।জানা গেছে,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে পটিয়া আল জামিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করলে মো. রনি পটিয়ার পল্লী বিদ্যুতের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালায়।এর আগে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে পটিয়া সরকারী কলেজ গেটের সামনে অস্ত্রধারী রনি প্রকাশ্যে ছাত্রদের মিছিলে হামলা চালিয়ে ছাত্রদের আহত করে।৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে অস্ত্রধারী রনি আত্মগোপনে চলে যায়।ছাত্র আন্দোলনে সংগঠিত ঘটনায় শিবির নেতা এনামুর রশিদের দায়ের করা মামলায় সে এজাহারনামীয় আসামি ছিল।মামলার বর্ণনায়ও তাকে অস্ত্রধারী রনি হিসেবে উল্লেখ করা হয়।উক্ত মামলায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় রনিসহ কয়েকজন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে রনিসহ ২২ জনের জামিন মঞ্জুর করেন।এ সময় আদালতে রনির উপস্থিতির খবর পেয়ে ছাত্র-জনতা আদালতের দিকে অগ্রসর হলে রনি সেখান থেকে পালিয়ে যাওয়ার পথে পটিয়া সরকারী কলেজ মাঠে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রোষানলে পড়ে।এ সময় ছাত্র-জনতার হাতে সে গণপিটুনির শিকার হয়।এক পর্যায়ে ছাত্ররা তাকে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়।পরবর্তীতে ছাত্র-জনতা আদালতে গিয়ে আইনজীবী কক্ষে বিক্ষোভ করলে আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহার করে নেয়।যার ফলে আদালতের জামিন বাতিল হয়ে যায়।পরে ওই মামলায় রনিকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে তৌকির নামের এক শিক্ষার্থী জানান,রনি চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী।আন্দোলনের শুরু থেকে এ রনি ছাত্র-জনতার উপর দফায় দফায় সশস্ত্র হামলা চালায়।গুলি বর্ষণ করে।তার হামলায় গুরুতর আহত ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে।গত ৪ আগস্ট গুলি বর্ষণের ঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র গুলিবিদ্ধ হয়।পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন,ছাত্র আন্দোলনে হামলার আসামি রনিসহ ২২ জন আসামি জামিন চাইলে ছাত্রদের বিক্ষোভের কারণে আইনজীবীরা জামিন আবেদন প্রত্যাহার করে নেন।ফলে প্রত্যেকের জামিন বাতিল হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page