২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

নৌযান চলাচল বন্ধ,সেন্টমার্টিনে আটকা ৩ শতাধিক মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জোবাইর হোসেন সেন্টমার্টিন প্রতিনিধি>>> মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন বিকল্প নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।এদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন থেকে বিভিন্ন কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক মানুষ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন,সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা,উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজারসহ কয়েকটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নৌযানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার নিয়মিত নৌপথটিতে ৮ জুন থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে।৫ ও ৮ জুন ওই নৌপথের নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।গুলিতে কেউ হতাহত না হলেও সাতটি ট্রলারে গুলি লাগে।নিয়মিত নৌপথটিতে নৌযান চলাচল বন্ধ হওয়ার পর উপকূলীয় শাহপরীর দ্বীপের বদরমোকামের গোলগরা এলাকা দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়।টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন,বিকল্প নৌপথটিতে সব সময় সাগর উত্তাল থাকে।যার কারণে নৌযান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।তবু সেই পথে নৌযান চলাচল করায় সেন্টমার্টিনের বাসিন্দাদের কিছুটা স্বস্তি ফিরেছিল।বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকল্প পথটিতেও নৌ- চলাচল বন্ধ রয়েছে।এই নৌপথে ৪৭টি সার্ভিস ট্রলার চলাচল করে। যেখানে দেড় শতাধিক মাঝিমাল্লা নিয়োজিত রয়েছেন। আগামী পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে নিয়মিত নৌপথটি স্বাভাবিক না হলে সার্ভিস ট্রলারের মালিক এবং মাঝিমাল্লারা সংকটে পড়বেন।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,বৃহস্পতিবার রাত থেকে সেন্টমার্টিনে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে।সার্ভিস ট্রলার চলাচল দ্রুত স্বাভাবিক না হলে সেন্টমার্টিনের বাসিন্দারা খাদ্যসংকটে পড়বেন।এছাড়া সেন্টমার্টিন থেকে টেকনাফ ও কক্সবাজারে বিভিন্ন কাজে গিয়ে অন্তত ৩ শতাধিক বাসিন্দা সেখানে আটকা পড়েছে।এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রয়েছে অনেক জেলের।টেকনাফ উপকূলে সাগরপাড়ে শত শত নৌযান সারিবদ্ধভাবে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এখন ইলিশের মৌসুম।তবু সতর্ক সংকেতের কারণে সাগরে গিয়ে মাছ ধরা সম্ভব হচ্ছে না।জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন,বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় মাছ ধরা বন্ধ রয়েছে।তবে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম হিসেবে নদী ও সাগরে মাছ ধরা ও বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page