১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম প্রতিনিধি >>> জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে।টানা ছুটির কারণে নগরীর প্রধান সড়ক ও ব্যস্ত এলাকায় যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। পুরো জেলা ও নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরজুড়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রকে স্ট্রাইকিং ফোর্সের আওতায় আনা হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছানোর পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।তিনি আরও জানান, বর্তমানে জেলায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মিলিয়ে প্রায় ১১৫ জন মাঠে কাজ করছেন। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। মোবাইল টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।জেলা প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এতে অনিয়মের সুযোগ কমে এসেছে এবং দায় এড়ানোর পথ বন্ধ হয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবীর ভুঁইয়া বলেন, নগরী পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।এদিকে বিকেলে নগরীর টাইগারপাস মোড়ে সাজোয়া যানসহ ব্যাপক তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে সেনা সদস্যদের। সেনা সদস্যরা চলাচলরত প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস ও অন্যান্য যানবাহন থামিয়ে তল্লাশি চালান এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page