১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাচা সবজি সহ মাছ মাংসের দাম। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সবজির বাজার !

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট জেলা প্রতিনিধি:মোঃ বাছির আহমদ)>>> জৈন্তাপুর সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে সবজির বাজার।নিম্ন আয়ের মানুষের নেই হতাশার শেষ।নিম্ন আয়ের মানুষেরা হার ভাঙ্গা পরিশ্রম করে ছেলে মেয়ে ও পরিবারের মুখে যে খাবার তুলে দিবে এখন তা মৃত্যুর মত মনে হয়।আজ জৈন্তাপুর সবজির বাজার দৈনিক মুক্তি সমাচার পরিদর্শন করে দেখা যায়, আলু ৬০ টাকা টমেটো ১৫০ টাকা বেগুন ৮০ টাকা প্রতিপিচ লাউ ১৬০ টাকা বরবটি ৮০ টাকা ঝিঙ্গা ৮০ টাকা কচুরমুকি ৮০ টাকা পুইশাক ৭০ টাকা যে কাচা মরিচ কয়েকদিন আগে ছিলো প্রতি কেজি ৪০০ টাকা তা দাম বেড়ে হয়েছে ৬০০ টাকা।তার মধ্য হলুদ ৩২০ টাকা মরিচ গুড়া ৪৮০ টাকা ধনিয়া গুড়া ২৫০ টাকা পিয়াজ ১১০ টাকা রসুন ২২০ টাকা।হাসের ডিম হালি ৮০ টাকা এবং ফার্মের মুরগির ডিম ৬০ টাকা বাজারে বিক্রি হচ্ছে।লাগামহীন ভাবে কাঁচা সবজির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ।বাজার করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন ,আমি সামান্য বেতনে চাকরি করি একটি কোম্পানিতে । বর্তমানে সবজির দাম অত্যধিক বৃদ্ধিতে বিপাকে আছি । প্রতিটি সবজি কেজি বেড়েছে ২৫-৩০ টাকা । প্রায় ১শ’ কাছাকাছি সবজির দাম ।এখন বাজার নিয়ন্ত্রণ কার হাতে আমরা জানি না ।তবে এভাবে চললে আমাদের বেঁচে থাকা খুবই কঠিন ।রিকশাচালক একজন ব্যক্তি বলেন,সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ৪শ’ টাকা দিই।তারপর হাতে ৩-৪ টাকা থাকে ।বাজার করতে প্রতিদিনই প্রায় সব টাকা চলে যায়।চাল কেনার টাকা ও থাকে না।মাছের কথা নাই বললাম।তাহলে আমাদের চলবে কেমন করে।সংসারে মোট ৫/৬ জন সদস্য । তাদের ভরন-পোষণ চালাতে খুবই হিমসিম খাচ্ছি।এভাবে দিন দিন সবজির দাম বাড়লে আমরা বাঁচবো না ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page