১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নিখোঁজ শার্শার মুক্তিযোদ্ধা জালালের মরদেহ মিলল সড়কে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বেনাপোল প্রতিনিধি>>> শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ নড়াইলের সড়ক থেকে উদ্ধার করা হয়েছে।তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে যশোর- নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ।নিহত রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের মৃত হারুন অর রশিদ ছেলে।পুলিশ জানায়,সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।নিহতের ছেলে রুমেল ইসলাম জানান,আমার বাবা শারিরীক ভাবে বেশ কিছুদিন যাবত অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।মঙ্গলবার সকাল ১১ টার দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তার বাবা।এরপর তিনি রাতে আর ফেরেননি।ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।সকালে বাবার লাশ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page