১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, গাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগে নাশকতা মামলার আসামি চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী মানিকসহ ০৩ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। ধৃত আসামিরা হলেন, মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী মানিক (৩৯), পিতা- মৃত হাজী জমির উদ্দিন, সাং- দক্ষিণ সরল, থানা- বাঁশখালী। মোহাম্মদ রাজু মিয়া (২৯), পিতা- সৈয়দ গোলাম মোস্তাফা সাং- কুসুমবাগ, থানা- পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম ও জসিম উদ্দিন হেলালী(৪০) পিতা- শামসুল ইসলাম, সাং- উত্তর চরম্বা, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।০৮ ডিসেম্বর’২৩ ইং শুক্রবার রাত ১১.৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ০৩ আসামীকে আটক করে র‌্যাব-৭ চট্টগ্রামের পৃথক পৃথক আভিযানিক দল। তাদের বিরোদ্ধে চলমান বিরোধী দলের আন্দোলনে ককটেল বিস্ফোরন ও গাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানায় মামলা রয়েছে। মামলা নং-২১, তারিখ ১৯ নভেম্বর ২০২৩ ধারাঃ বিষেশ ক্ষমতা আইন ১৯৭৪ এ ১৫(৩)/২৫(খ)।

গ্রেফতারকৃত ৩ আসামী নাশকতা মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি এবং চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও আবাসিক এলাকায় অবস্থান করছিল, আসামি মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী মানিক এবং মোঃ রাজু মিয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা এবং তারা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখ চট্টগ্রাম মহানগরীর চাদগাঁও এলাকায় পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ীতে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও লোহাগাড়া থানার মামলা নং-১৯, তারিখঃ ১২ নভেম্বর ২০২৩ইং ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৪২৭/৫০৬ পেনাল ১৮৬০ তথৎসহ 1908 The Explosive Substance Act-3 এর এজাহার নামীয় পলাতক আসামি জসিম উদ্দিন হেলালীকে একই দিন সন্ধ্যা ৭.৫০ টায় লোহাগাড়া থানাধীন নতুনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি জসিম উদ্দিন হেলালী বাংলাদেশ জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য এবং অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে লোহাগাড়া থানা এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও সমন্বয়কারী বলে অভিযোগ রয়েছে মামলায়। সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন হেলালী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৭টি মামলা এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী মানিক এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা সংক্রান্তে ০৪টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাবের নির্ভরযোগ্য সুত্র।গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাদগাঁও এবং লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page