১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাব্বির হোসেন ( নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা) >>> 
‎আসন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) বিকেল ৩টায় নগরীর সিটি পার্ক এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।র‍্যালিতে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও জার্সি পরে শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন। এসময় কয়েকজন ক্ষুদে সমর্থকের উপস্থিতি র‍্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।‎তারা প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর্জেন্টিনার জয় কামনা করেন।র‍্যালির আয়োজনে কোনো প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত না থাকলেও আর্জেন্টিনা সমর্থক বিদ্যুতের উদ্যোগে বিভিন্ন এলাকার সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়।এসময় বিদ্যুৎ বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না, যার কারণে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে চাই।
‎‎তিনি আরও বলেন, গত আসরে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এবারও আমরা আশাবাদী দলটি ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে। আমাদের দলে বিশ্বসেরা তারকা লিওনেল মেসি ও এঞ্জেল ডি মারিয়া -এর মতো খেলোয়াড় রয়েছেন, যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
‎র‍্যালিতে অংশ নেওয়া ক্ষুদে সমর্থকরা জানান, তারা ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করেন এবং এবারও দলের সাফল্য দেখতে চান। তাদের প্রত্যাশা, আর্জেন্টিনা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে আবারও শিরোপা জিতবে।‎‎পুরো র‍্যালিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সমর্থকরা স্লোগান, পতাকা প্রদর্শন এবং প্রিয় দলের জার্সি পরে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page