১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের মির্জাগঞ্জে ফাঁকা ঘরে তাবিজ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ: ওয়ার্ড জামায়াত সভাপতি গ্রেফতার। বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>>চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন নাগরিকদের নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই করপোরেশনের বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি অভিযোগ দাখিল ও তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।চসিক সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিল থেকে অর্থায়নে এবং ভেনটো টেকের প্রযুক্তিগত সহায়তায় অ্যাপটি তৈরি করা হয়েছে। চট্টগ্রামকে স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে চসিক।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই সময়ে নাগরিক সেবা হাতের মুঠোয় পৌঁছে দেওয়া সময়ের দাবি। সেই লক্ষ্যেই ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের যাত্রা শুরু হলো। এর মাধ্যমে নাগরিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমবে এবং সেবার মান ও জবাবদিহিতা বাড়বে।’যেসব সেবা মিলবেঃঅ্যাপটির মাধ্যমে নাগরিকরা রাস্তাঘাট সংস্কার, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, অকার্যকর সড়কবাতি, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অভিযোগ ছবিসহ সরাসরি জানাতে পারবেন। অভিযোগের বর্তমান অবস্থা ও সমাধানের অগ্রগতিও ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে দেখা যাবে।এছাড়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম নিবন্ধনের আবেদন এবং রোড কাটিং পারমিশনের মতো সেবাও অ্যাপ থেকেই পাওয়া যাবে।অ্যাপে জাতীয় জরুরি সেবার হটলাইন যুক্ত করা হয়েছে। জরুরি প্রয়োজনে এক ক্লিকে কল করার পাশাপাশি ব্যবহারকারীর অবস্থান স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।এ ছাড়া নিকটস্থ হাসপাতাল, থানা, পার্ক ও সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান, আবহাওয়ার তথ্য এবং চসিকের বিভিন্ন জরুরি ঘোষণা অ্যাপের মাধ্যমে জানা যাবে।চসিক জানিয়েছে, নাগরিক অংশগ্রহণ বাড়াতে অ্যাপে মেয়রের সঙ্গে সরাসরি চ্যাটের সুযোগও রাখা হয়েছে। এর মাধ্যমে নগরবাসী শহরসেবা বিষয়ে মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি মেয়রের কাছে পৌঁছে দিতে পারবেন। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে আশা করছে সিটি করপোরেশন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page