১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া (শিবপুর) প্রতিনিধি >>> নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচ কান্দি মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ৬ জন। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোঃ দেলোয়ার মিয়ার ছেলে মোঃ রায়হান(১৪), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোঃ জাফর (১৩),কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাদল মিয়ার ছেলে মোঃ জহির মিয়া (১২)। ঘটনাটি ঘটেছে ২১ জুন রবিবার বিকেল সাড়ে ছয়টায় মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষক মোঃ ইলিয়াস ও নিহতের পিতা দেলোয়ার হোসেন জানান, আজ রবিবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। সাথে বজ্রপাত হচ্ছিল। এ সময় ছাত্ররা মাগরিবের নামাজের জন্য অজু করছিল। আমরা নিষেধ করতেছি। সকল ছাত্রদের মাদ্রাসার ভিতরে যেতে তাগাদা দিচ্ছি। এমন সময় একটি বজ্রপাতে ৮/ ৯ জন ছাত্র আহত হয়।আমরা সকলে দৌড়ে এসে আহত চারজনকে শিবপুর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাই। বাকী চারজন মাদ্রাসায় আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ভালো আছে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত জসিম নামের একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াদ জানান, হাসপাতালের আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। একজন স্বাভাবিক আছে।তার চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবপুর মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি।তিন জনের মরদেহ পাওয়া গেছে। তাদের সুরতহাল করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page