২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু বিদ্যুৎ খাতের বকেয়া মেটাতে ২ হাজার কোটি টাকা দিল সরকার কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি।
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

নবীগঞ্জে ৯২ টি পূজার মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পূজা চলছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম,নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি>>> হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি পূর্ণ ভাবে চলছে। গতকাল বুধবার (৯ অক্টোবর) ষষ্টীবিহিত পুজার মাধ্যমে শুরু হয় ৫ দিনব্যাপী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা।বছর ঘুরে আবারো নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা  মিলে ৯২ টি পূজার মন্ডপে চলছে পূজা।আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই।তবে,দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন স্থানে পূজাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ঘটনার কারনে কিছুটা আতংক বিরাজ করছে।বাঙ্গালী হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনী সুর শুভ মহালয়ার মাধ্যমে ইতিমধ্যে সকলের মাঝে বিরাজ করছে।সূত্রে জানাযায়,এ বছর দেবী দোলায় আগমন করবেন ফল মড়ক দোলায়াং মরকং ভবেৎ ও ঘোটকে গমন করবেন।সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মুল উদ্দেশ্য।সারা দেশের ন্যায় এ বছর  নবীগঞ্জ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৯২টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হচ্ছে।প্রত্যেক পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ও আনসার বাহিনীর লোকের পাশাপাশি  সেচ্ছাসেবকরাও প্রতিটি পুজামন্ডপে দায়িত্ব পালন করছে।এমনকি সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন৷ এছাড়া উপজেলায় ৯২টি পুজামন্ডপের জন্য নবীগঞ্জ থানা পুলিশের ১৩টি মোবাইল টীম ও স্টাইকিং ফোর্সসহ সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।প্রতিটি পুজামন্ডপে পঞ্চমীর বোধনের মাধ্যমে অসুর শক্তি বিনাশীনি দেবী দুর্গা এ মর্ত্যধামে আবাহন করবেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি রঙ্গ লাল রায়  বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য আমাদের সেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।এ ব্যাপারে নবীগঞ্জ থানার নবাগত ওসি কামাল হোসেন  বলেন,শারদীয় দুর্গাপুজা সুন্দরভাবে পালনের জন্য সরকারের নির্দেশনা মোতাবেক থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।প্রতিটি পূজামন্ডপে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে।এছাড়া প্রতিটি ইউনিয়নের একটি করে পুলিশের ষ্টাইকিং ফোর্স মোবাইল টীম সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছে।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অসুপ বলেন,শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য গত রবিবার বিশেষ আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হয়ে (১৩ অক্টোবর) রবিবার মহা দশমীবিহিত পুজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পুজা সম্পন্ন হবে।হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ এ পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নবীগঞ্জের সকল পুজারী ও ভক্তবৃন্দের মধ্যে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করলেও দেশের চলমান পরিস্থিতি ও পূজাকে কেন্দ্র করে কিছু ঘটনায় অনেকের মাঝে আতংকের কারনে উৎসবের আমেজ অনেকটা কমে গেছে বলে জানিয়েছেন পুজারীবৃন্দ।তবে,পুজারীদের বিশ্বাস অসুর বিনাশিনী দেবী দুর্গাপুজার মাধ্যমে সমাজের সকল অনাচার দূর হয়ে আবার স্বাভাবিক ভাবে পরিস্থিতি ফিরে আসবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page