১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আষাঢ়ের আবাহন: বর্ষার সুরে প্রকৃতি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

নড়াইলে ৩ জনের ফাঁসি আদেশ, হত্যাও অপহরণ মামলায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলে ইজিবাইক কেনার প্রলোভনে পলাশ মোল্যা (২৫)কে অপহরণ ও হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।একই সাথে প্রত্যেক আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।বুধবার (১২ জুন) দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও জেলা দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এই আদেশ দেন।ফাসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন,লোহাগড়া উপজেলার শালনগর ইউপির মাকড়াইল গ্রামের মৃত আবুল খায়ের মোল্যার ছেলে আনারুল মোল্যা,জয়পুর ইউপির মরিচপাশা গ্রামের মৃত মোক্তার সর্দারের ছেলে জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া এবং নোওয়াগ্রাম ইউপির আড়পাড়া গ্রামের আকুব্বার শিকদারের ছেলে নাজমুল শিকদার।এর মধ্যে রায় ঘোষণার সময় জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া আদালতে উপস্থিত ছিলেন।আসামী আনারুল মোল্যা ও নাজমুল সিকদার পলাতক রয়েছে।মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ জুন সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে পলাশ মোল্যা (২৫) কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশ্ববর্তী গ্রামের আনারুল মোল্যা,জিনারুল ইসলাম এবং নাজমুল শিকদার।তারা চল্লিশ হাজার টাকায় ইজিবাইক কিনে দেবার প্রলোভন দেখিয়ে পলাশ মোল্যাকে অপহরণ করে।পুলিশ ২০১৮ সালে ২৬ জুন মাগুরা জেলার সদর থানার ধানখোলা গ্রামের জাহাঙ্গীর এর পাটক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে।৮ জুলাই পলাশ মোল্যার পরিবার বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এবং ছবি দেখে তার লাশ সনাক্ত করে।এ ঘটনায় পলাশের ভাই আহাদ আলী বাদী লোহাগড়া থানায় প্রথমে হারানোর জিডি এবং পরে অপহরণ করে হত্যা মামলা দায়ের করে।মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় প্রদান করেন।রায় ঘোষণার সময়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া উপস্থিত ছিলেন। অপর দন্ডপ্রাপ্ত দুই আসামী আনারুল মোল্যা ও নাজমুল সিকদার ইতিপূর্বে জামিনে থেকে পলাতক রয়েছে।নড়াইলের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান,পলাতক আসামীদের গ্রেফতার পরবর্তী আদালতের রায় কার্যকর হবে,উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল-০১৯২১-২৫০১২০
১২-০৬-২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট
ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান
মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ

You cannot copy content of this page