২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নড়াইলে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ,অস্ত্র সহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের কালিয়ায় আগে থেকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময়  বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।শনিবার ভোরে উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করে।আটককৃতরা হল কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের আসিফ শেখ,ইয়াত আলী বিশ্বাস,পান্নু শেখ এবং মৃত বাদশা জোমাদ্দার।স্থানীয় সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে  আধিপত্য বিস্তার নিয়ে শেখ ও মোল্যা বংশের  মধ্যে বিরোধ চলে আসছিল।এ নিয়ে শুক্রবার  রাত ৮টার দিকে শেখ বংশের  মিলন শেখ খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মোল্যা বংশের  লোকজনের বিরুদ্ধে।রাতে দুই পক্ষ ঘোষণা দিয়ে সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করেন।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে রামদা,ছুরি,কুড়াল,দা,ঢাল,বল্লম,চাইনিজ কুড়াল, চাপাতি জব্দ করে চারজনকে আটক করে নড়াগাতি থানায় হস্তান্তর করে।অপর দিকে নড়াইলের সদর উপজেলার গোবরা গ্রামে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল।এঘটনার জের ধরে শুক্রবার  বিকালে মাইকিং করে সদরের গোবরা বাজার এলাকায় উজ্জ্বল চেয়ারম্যান গ্রুপ ও নিউটন গাজী গ্রুপের মাঝে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় সংবাদ পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে  সংঘর্ষ চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করে।গ্রেফতারকৃতরা হল-গোবরা গ্রামের ইকবাল শেখ,ইয়াসিন সরদার,মিনহাজ মোল্যা,আকাশ শেখ,মাছুম শেখ।পরে জব্দ করা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের নড়াইল সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সাজেদুল ইসলাম শনিবার তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page