১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নড়াইলে বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল

পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, ক্যাডার কম্পোজিশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নড়াইল জেলা কমিটি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নড়াইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম আরিফুল হক। এ সময় উপস্থিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. সায়েম আলী খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আকবর আলীসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও দীর্ঘ বছরেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি, বরং আরো সংকুচিত করা হয়েছে।
শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা, জেলা, শিক্ষা সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তার পদোন্নতি প্রদান, মানসম্মত শিক্ষা নিশ্চত করতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের ১২ হাজার ৪৪৪টি পদ সৃজন, অধ্যাপক পদটি ৩য় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় পদ সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষা ক্যাডারের তফশীলভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণ ও শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিলের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে আগামি ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি এবং ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩দিনের কর্মবিরতি করা হবে বলেও জানানো হয়েছে। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page