৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি। গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ডাকাতের পিটুনিতে উগান্ডার জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরির মর্মান্তিক মৃত্যু সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মিরাজের লড়াকু সেঞ্চুরিতে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ নদী দূষণ রোধে কোনো অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি
আন্তর্জাতিক:
সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
     
             

নড়াইলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে আজাদ ও মোফাজ্জেল শেখ হত্যাকান্ডসহ বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনায় বিএনপি নেতাকর্মী ছাড়াও নিরাপরাধ ব্যক্তিদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পেড়লী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনও করেন ভুক্তভোগীরা।এ সময় বক্তব্য রাখেন-পেড়লী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কালিয়া উপজেলা কমিটির সদস্য শেখ আলতাফ হোসেন আনসারী,জেলা যুবদলের যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম মোল্যা,সাবেক ছাত্রনেতা নেছার আহমেদ ও পেড়লী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হামিদুল শেখ।এছাড়া উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা যুবদলের সভাপতি কামাল সিদ্দিকী,বিএনপি নেতা রহমত হোসেন,জামির হোসেন মোল্যা, জহিরুল ইসলাম,ইসরাফিল জোয়াদ্দার,বায়েজীদ আহমেদ, ইয়ামিন শেখ,আতিয়ার রহমান,কৃষকদল নেতা আলমগীর মোল্যাসহ অনেকে।বক্তারা বলেন,অভ্যন্তরীণ দ্বন্দ্বে ২০১৭ সালের ২৫ মে পেড়লী গ্রামে সংঘটিত সংঘর্ষে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জেল শেখ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা বদরুল শেখ খুন হন। মোফাজ্জেল হত্যাকান্ডে বিরোধী দলকে শায়েস্তা করতে যুবদল নেতা শহিদুলসহ বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়।এছাড়া অভ্যন্তরীণ দ্বন্দ্বে ২০২৩ সালের ২০ জুলাই পেড়লীর মহসিন মোড়ে যুবলীগ নেতা আজাদ শেখকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা।এ হত্যাকান্ডের জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ আলতাফ হোসেন আনসারী,শহিদুল ইসলাম মোল্যাসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগ,ভাঙচুর ও লুটপাট চালায়। টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্র,ধান,পাট,গরু,ছাগল, হাঁস, মুরগি ও মাছের ঘের লুট করে নিয়ে যায়।বাড়ির ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়।বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকতে হয় বিএনপি নেতাকর্মীদের।ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়।এদিকে,আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগেও (৪ আগস্ট) শহিদুল মোল্যা ও শেখ আলতাফ আনসারীসহ ১১ জনের নামে মামলা করেন প্রতিপক্ষরা।এখনো বিএনপির নেতাকর্মীদের হত্যার পরিকল্পনাসহ নানাভাবে ক্ষয়ক্ষতির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন পেড়লী গ্রামের ভুক্তভোগীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি।
গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক
চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্য
পটিয়ায় বিরোধীয় জমির রেশ ধরে প্রতিপক্ষের দোকানে আগুন দেয়ার অভিযোগ।
আড়াইহাজারের পুরিন্দাতে ৪ বছরের শিশুকে সহ গৃহবধূ নি/খোঁজ, থানায় অভিযোগ

You cannot copy content of this page