১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নড়াইলে চাঞ্চল্যকর আমেনা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> গত ০৪ আগস্ট ২০২৪ খ্রিঃ নড়াইল সদর থানাধীন বিছালী গ্রামে আমেনা বেগম (৫৭),স্বামী মোঃ মনির হোসেন মোল্যা নিজ বাড়ীতে হত্যাকান্ডের শিকার হয়। উক্ত ঘটনায় নড়াইল সদর থানার মামলা নং-০২,তারিখ ১২/০৮/২০২৪ খ্রিঃ, উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করার জন্য নড়াইল জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।১৭ সেপ্টেম্বর মংগলবার সাড়ে ১২ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ সাজেদুল ইসলাম এবং এসআই(নিঃ) মোঃ সেলিম মহালদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনার সাথে জড়িত আসামী মোঃ আসিফ মোল্যা (১৯),পিতা-মোঃ বাবর আলী মোল্যা,সাং-বিছালী,থানা ও জেলা-নড়াইলকে অভিযান পরিচালনা করে তার নিজ এলাকা হতে গ্রেফতার করে।এছাড়া ভিকটিম আমেনা বেগম এর লুষ্ঠিত মোবাইল ফোনটি তার হেফাজত হতে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,ভিকটিম মৃত আমেনা বেগম সম্পর্কে আসামী আসিফ মোল্যার গ্রাম্য দাদী হয়।ভিকটিম আমেনার পরিবারের সাথে আসামীর পরিবারের জমিজমা নিয়ে বিরোধ আছে।বিজ্ঞ আদালতে উক্ত বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে।তারপরেও ভিকটিম আসামীদের বাড়িতে যাওয়া আসা করতো।গত ২৮ জুলাই ভিকটিম আমেনা বেগম আসামীদের বাড়িতে যায় এবং আসামীর মায়ের নামে তিনি আজেবাজে কথা বলেন এবং গালিগালাজ করেন।তখন আসামী আসিফ খুব কষ্ট পায়।গত ০২ আগষ্ট ভিকটিমের হাঁস চুরি হলে আসামীকে চোরের অপবাদ দেয়।উক্ত ঘটনায় আসামীর মা আসামীকে মারপিট শুরু করে।এতে আসামীর অনেক রাগ হয়।এসব কারণে আসামী মোঃ আসিফ মোল্লা(২১) গত ০৪ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় আসামী ভিকটিমের বাড়িতে যায়।তখন গেটে তালা দেওয়া ছিল।আসামী আসিফ ভিকটিম আমেনা বেগমকে দাদী বলে ডাক দিলে তিনি গেইটের তালা খুলে দেয়।তারপর আসামী ঘরের ভিতরে যায়।তখন ভিকটিম বলে যে, “তুই বসতিথাক আমি কয়ডা ভাত খেয়ে নিই।” ভিকটিম ভাত খাওয়ার পর বলেন যে,”আমি শুয়ে পড়ব, অনেক রাত হইছে।তুই আরেকটু বস, তখন আসামী আসিফ পিছন থেকে তার সাথে থাকা গামছা দিয়ে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে।কিছুক্ষণ পরে তিনি আস্তে আস্তে নিশ্বাস নিচ্ছিল।তারপর আসামী ভিকটিমকে তার পরনের শাড়ি দিয়ে গলায় আবার পেঁচিয়ে ধরে এবং শ্বাস রোধ করে মেরে ফেলে। আসামী ভিকটিমের ব্যবহৃত আইটেল কোম্পানির মোবাইল ফোনটি নিয়ে চলে যায়।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page