১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নগরকান্দায় নকল জুস কারখানায় বিএসটিআইয়ের অভিযান, বিপুল পরিমান নকল জুস ধ্বংস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি নিম্নমানের আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপন্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অবৈধভাবে গড়ে উঠা আল্লাহর দান ফুড প্রোডাক্টস নামের একটি কারখানা থেকে এসকল নকল পন্য জব্দ করা হয়। এছাড়া, কারখানার মালিক রবিউল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা বিএসটিআই এর পরিদর্শক প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।এসময় কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানাটিতে বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপন্য তৈরী করে বাজারে বিক্রি করতেন কারখানার মালিক রবিউল ইসলাম।নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটি সীলগালা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page