২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি, উদ্ধারসহ দুই চোর আটক সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সখিপুরে দুই যুবকের কারাদণ্ড রাখাইনের আরকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলেকে ফেরত আনলো টেকনাফ বিজিবি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অবকাঠামো তৈরির উদ্যোগ মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি, উদ্ধারসহ দুই চোর আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার জঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধারসহ তাদের আটক করে।আটকরা হলেন—নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের পূর্বপাড়ার রিপন শেখের ছেলে সিহাব (২৫) এবং কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মোস্তফা কামালের ছেলে মহাসিন (২৪)।পুলিশ জানায়, জঙ্গুরদী গ্রামের মৃত ইদু শেখের ছেলে মস্তদা শেখের একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি চুরি হয়। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে মূর্তি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।নগরকান্দা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মূর্তি দুটি উদ্ধার এবং দুইজনকে আটক করে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক
সখিপুরে দুই যুবকের কারাদণ্ড
রাখাইনের আরকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলেকে ফেরত আনলো টেকনাফ বিজিবি
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন

You cannot copy content of this page