১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দিরাইয়ের শান্তিপুর গ্রামে ইদুঁরের বিষ পানে এক যুবকের আত্মহত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে ইদুঁরের বিষ খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকটির নাম মো. রবিউল ইসলাম(১৮)।সে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো.বশির মিয়ার ছেলে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে এ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে তার বড়ভাই রুবেল মিয়াসহ কয়েকজন তাৎক্ষনিক তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বশির মিয়া পেশায় একজন দিনমুজুর হলেও তার মোট ৮জন ছেলেমেয়ের মাঝে সে ৬ নম্বর ছিল। তবে এই যুবকের মৃত্যুর পেছনে কোন কারণ আছে কিনা সেটা প্রাথমিক পর্যায়ে জানা যায়নি। তবে পুলিশ বলছে ময়না তদন্তের পর বলা যাবে এই যুবকটি কেন মারা গিয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,রবিউল মিয়া নামে এই যুবকটি প্রায় একবছর যাবত দিরাই উপজেলা সদরের সেন মার্কেটের পাশে ফুড গ্যালীতে শ্রমিকের কাজ করত এবং সে গত বৃহস্পতিবার(১২ই অক্টোবর) বিকেলে ছুটি নিয়ে শান্তিপুর গ্রামে নিজ বাড়িতে আসে।এ ব্যাপারে বিষপানে আত্মহত্যাকারীর বড়ভাই রুবেল মিয়া জানান,তার ছোট ভাই ইদুরের বিষ খেয়ে আত্মহত্যা করলে ও কি কারণে তার ছোটভাই রবিউল আত্মহত্যা করেছে তিনি জানেন না।এ ব্যাপারে করিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাজ্জাদ মিয়া রবিউল মিয়ার আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিফাত বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই যুবকটি হাসপাতালে আসার আগেই সে মারা যায়। তবে ময়না তদন্তের রিপোর্টে পুরোপুরি সঠিকভাবে বলা যাবে সে কি বিষ পান করেছিল।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান,শান্তিপুর গ্রামে বিষপানে একটি যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছেন, তবে কেন কি কারণে এবং কিসের বিষপানে যুবকটি আত্মহত্যা করেছে ময়না তদন্তের পর বলা যাবে। তবে কেহ অভিযোগ করলে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেয়া হবে। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page